শেয়ারFacebookWhatsApp

উক্ত নেতার সকল অবদান উদ্দীপকে প্রতিফলিত হয়নি- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে বর্ণিত কর্মকাণ্ড ছাড়াও উক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা শেরে বাংলা এ. কে. ফজলুল হক আরো অনেক জনহিতকর কাজ করেছেন। উদ্দীপকের বর্ণনায় শেরে বাংলা এ. কে. ফজলুল হকের শুধুমাত্র কৃষিক্ষেত্রে অবদানের কথা বলা হয়েছে। এছাড়াও তিনি আরো নানা দিকে অবদান রেখেছেন। যেমন— ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের অন্যতম উদ্যোগী ব্যক্তি ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। এ সম্মেলনে তিনি আধুনিক পাশ্চাত্য শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ১৯১২ সালে কলকাতায় মুসলিম, শিক্ষা সমিতি গঠন করেন এবং ১৯১৩ সালে শিক্ষাকে গণমুখী করার লক্ষ্যে বঙ্গীয় আইন পরিষদে শিক্ষা পরিকল্পনা পেশ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা এবং নারীশিক্ষা প্রসারেও অবদান রেখেছেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হক একজন খাঁটি বাঙালি নেতা ছিলেন। তিনি সবসময় বাঙালির দাবি-দাওয়া আদায় এবং সাহিত্য-সংস্কৃতি রক্ষায় সোচ্চার ছিলেন। রাজনৈতিক ক্ষেত্রেও তার অবদান খুবই তাৎপর্যমণ্ডিত। তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক নেতা। তাইতো ১৯১৬ সালের হিন্দু-মুসলিমদের স্বার্থে 'লক্ষ্ণৌ চুক্তি' সম্পাদনে ভূমিকা রাখেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্রের কথা ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে উপস্থাপন করেন। পাকিস্তান সৃষ্টির পর বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনে আত্মনিয়োগ করেন এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন করেন। তাই বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত সকল কর্মকাণ্ড ছাড়াও উত্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা শেরে বাংলা এ. কে. ফজলুল হক আরো অনেক জনহিতকর কাজ করেছেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত নেতার সকল অবদান উদ্দীপকে প্রতিফলিত হয়নি- তুমি কি এ বক্তব্যের …

উদ্দীপক

'ক' রাষ্ট্রের জনপ্রিয় নেতা মি. রহমান কৃষকদের মুক্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়ে তিনি মহাজনদের কবল থেকে কৃষকদেরকে মুক্ত করার জন্য একটি আইন প্রণয়ন করেন। তাছাড়া ভূস্বামীদের কবল থেকে জমি ফিরে পাওয়ার জন্য অপর একটি আইন তিনি প্রণয়ন করেন।

নটরডেম কলেজ · 2024

উত্তর

ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়তউল্লাহ।

উত্তর

শোষিত ও নিপীড়িত মানুষের স্বার্থ নিয়ে আজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন বলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা হিসেবে অভিহিত করা হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানী অবহেলিত মানুষের জন্য সারাজীবন কাজ করে গেছেন। অত্যাচার, শোষণ ও জুলুমের বিরুদ্ধে ছিল তার পথ চলা। তিনি কৃষক, শ্রমিক ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন বদ্ধপরিকর। এ সংগ্রামে তিনি বারবার অত্যাচারিত, নির্বাচিত ও উৎপীড়িত হয়েছেন। জনদরদি এই নেতা শোষণ ও নির্যাতনের ি সাধারণ গরিব মানুষের স্বার্থে আজীবন সোচ্চার ছিলেন। এ কারণে তাকে মজলুম জননেতা বলে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের যে নেতার অবদান প্রতিকলিত হয়েছে তিনি হলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। উদ্দীপকের জনপ্রিয় নেতা মিঃ রহমান কৃষকদের মুক্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তিনি মহাজনদের কবল থেকে কৃষকদের মুক্তির জন্য এবং ভূস্বামীদের কবল থেকে জমি ফিরে পাওয়ার জন্য দুটি আইন প্রণয়ন করেন। এখানে শেরে বাংলা এ. কে. ফজলুল হককে বোঝানো হয়েছে। শেরে বাংলা এ. কে. ফজলুল হক কংগ্রেস ও মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তিনি ছিলেন মূলত কৃষক-প্রজার নেতা। কৃষক-প্রজা আন্দোলন শেরে বাংলাকে রাজনীতির শীর্ষে নিয়ে এসেছে। চল্লিশের দশকে কৃষক-প্রজা আন্দোলন নানা কারণে দুর্বল হয়ে পড়ে। তবে বিশ শতকের প্রথমদিকে সারা বাংলাজুড়ে স্বতঃস্ফূর্তভাবে যে প্রজা আন্দোলন গড়ে উঠেছিল, তাকে সমন্বিত করে শেরে বাংলা একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠায় উদ্যোগী হন। ১৯৩৬ সালের নতুন সংগঠিত রাজনৈতিক দলের নামকরণ করা হয় কৃষক-প্রজা পার্টি। এই রাজনৈতিক দল ১৯৩৭ সালে প্রাদেশিক নির্বাচনে ফজলুল হকের নেতৃত্বে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এবং সাধারণ মানুষের জন্য 'ডাল-ভাত' কর্মসূচি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি করে। নির্বাচনের পরে শেরে বাংলার নেতৃত্বে প্ৰজা-লীগ কোয়ালিশনে মন্ত্রিসভা গঠন করে। ফজলুল হক দরিদ্র ও কৃষক প্রজাদের সুদখোর মহাজন ও জমিদারদের কবল থেকে রক্ষা করেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন, মহাজনি ও প্রজাস্বত্ব আইন পাস হয়। ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কর্মকাণ্ড ছাড়াও উক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা শেরে বাংলা এ. কে. ফজলুল হক আরো অনেক জনহিতকর কাজ করেছেন। উদ্দীপকের বর্ণনায় শেরে বাংলা এ. কে. ফজলুল হকের শুধুমাত্র কৃষিক্ষেত্রে অবদানের কথা বলা হয়েছে। এছাড়াও তিনি আরো নানা দিকে অবদান রেখেছেন। যেমন— ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের অন্যতম উদ্যোগী ব্যক্তি ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। এ সম্মেলনে তিনি আধুনিক পাশ্চাত্য শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ১৯১২ সালে কলকাতায় মুসলিম, শিক্ষা সমিতি গঠন করেন এবং ১৯১৩ সালে শিক্ষাকে গণমুখী করার লক্ষ্যে বঙ্গীয় আইন পরিষদে শিক্ষা পরিকল্পনা পেশ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা এবং নারীশিক্ষা প্রসারেও অবদান রেখেছেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হক একজন খাঁটি বাঙালি নেতা ছিলেন। তিনি সবসময় বাঙালির দাবি-দাওয়া আদায় এবং সাহিত্য-সংস্কৃতি রক্ষায় সোচ্চার ছিলেন। রাজনৈতিক ক্ষেত্রেও তার অবদান খুবই তাৎপর্যমণ্ডিত। তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক নেতা। তাইতো ১৯১৬ সালের হিন্দু-মুসলিমদের স্বার্থে 'লক্ষ্ণৌ চুক্তি' সম্পাদনে ভূমিকা রাখেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্রের কথা ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে উপস্থাপন করেন। পাকিস্তান সৃষ্টির পর বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনে আত্মনিয়োগ করেন এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন করেন। তাই বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত সকল কর্মকাণ্ড ছাড়াও উত্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা শেরে বাংলা এ. কে. ফজলুল হক আরো অনেক জনহিতকর কাজ করেছেন।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।