উদ্দীপকে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তিত্বের মিল খুঁজে পাওয়া যায়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমার পাঠ্যবইয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মিল খুঁজে পাওয়া যায়।মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। তিনি তাঁর সমগ্র জীবন জুলুম-অন্যায় অবিচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ করে গিয়েছেন। তিনি ছিলেন দরিদ্র কৃষকের সন্তান। কৃষকের দুঃখ-দুর্দশার সাথে তিনি অতি পরিচিত ছিলেন। তার আন্দোলন ও রাজনীতি প্রধানত দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত কৃষক সমাজের স্বার্থেই পরিচালিত হয়েছিল। তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী। রাজশাহীর ঘুপঘাট, ময়মনসিংহের সন্তোষ ও পাবনার সুদখোর মহাজনদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ সংঘটিত করেছিলেন। অবহেলিত কৃষকদের অধিকার সচেতন করে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন স্থানে সফল কৃষক সম্মেলন করেন। তিনি কৃষকদের বিরুদ্ধে করা কুখ্যাত লাইন প্রথার বিরুদ্ধে বজ্রকণ্ঠে "লাঙল যার জমি তার" স্লোগানে আন্দোলন পরিচালনা করেন। এ আন্দোলনের ফলে বাধ্য হয়ে আসাম সরকার এ প্রথা তুলে নেয়। স্বাধীন পাকিস্তান আমলেও মওলানা ভাসানী কৃষকদের স্বার্থ আদায়ের জন্য এবং তাদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে গিয়েছেন। উদ্দীপকে 'ক' সারাদেশব্যাপী মজলুম জননেতা হিসেবে পরিচিত। তিনি সর্বদা দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত কৃষক সমাজের স্বার্থে সবসময় নিবেদিতপ্রাণ ছিলেন। এক্ষেত্রে উদ্দীপকের 'ক' মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যক্তিত্ব ও কর্মকান্ডকেই ফুটিয়ে তোলে।তাই বলা যায়, উদ্দীপকের রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে পাঠ্যবইয়ের মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মিল খুঁজে পাওয়া যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্য…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর