উদ্দীপকে বর্ণিত জনাব 'X [গণিত] -এর সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'X [গণিত] -এর কর্মকান্ডের সাথে উপমহাদেশের ক্ষণজন্মা প্রবাদ পুরুষ শেরে বাংলা এ. কে. ফজলুল হকের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে।শেরে বাংলা ছিলেন জনদরদী, অসাম্প্রদায়িক নেতা। অতি সাধারণ ভাগ্যহত মানুষ যারা ছিল গরিবদের মধ্যে গরিব তাদের ভাগ্য উন্নয়নে তার বহুমাত্রিক কর্মকাণ্ড আজও আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। ভারতবর্ষের হিন্দু মুসলমনাদের একই ব্যানারে রাখার জন্য বিখ্যাত লৌক্ষ্ম চুক্তি তার আন্তরিক প্রচেষ্টারই ফসল। কৃষককুলের ভাগ্য উন্নয়নে তিনি ১৯১৩ সালে কৃষিঋণ আইন পাশ করে বাংলার দিশেহারা কৃষকদেরকে সুদখোর মহাজনদের শোষণ থেকে রক্ষা করেন। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস করে তিনি জমির ওপর প্রজার অধিকার প্রতিষ্ঠিত করেন। উপর্যুক্ত আলোচনা থেকে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও উদ্দীপকের 'X [গণিত] -এর কর্মকান্ডের মধ্যে আমরা হুবহু মিল পাই। বিশেষ করে কৃষিঋণ আইন, প্রজাস্বত্ব আইন পাশ এ দুটি বিষয় উদ্দীপকে উল্লেখ থাকায় আমাদের শেরে বাংলাকে চিনে নিতে বেশি উদ্দীপনার প্রয়োজন হয় না বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব 'X -এর সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকাণ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর