গণতন্ত্র প্রতিষ্ঠায় 'ক' ব্যক্তির অবদান ছিল অপরিসীম- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: গণতন্ত্র প্রতিষ্ঠায় 'ক'-এর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জনক ছিলেন। রাজনীতিতে গণতান্ত্রিক ধারা রচনা করার মানসে তিনি পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধী দলের উদ্ভব ঘটান। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের পর পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাতারাতি রদবদলের ফলে এক ভীষণ রাজনৈতিক অনিশ্চয়তা নেমে আসে। ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে স্থিতিশীলতা আনয়নের প্রচেষ্টা চালান। গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধাবোধ পোষণ করতেন বলে তিনি বলতেন, কোনো ব্যক্তির খেয়ালের উপরে নয় বরং জনগণের ইচ্ছাই সরকারি নীতির ভিত্তি হবে। গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন সংগ্রামী। তিনি যে আন্দোলন করেছিলেন তার শেষ দেখে যেতে পারেননি। কিন্তু সেই আন্দোলনের সিঁড়ি বেয়ে ১৯৬৯-এর গণআন্দোলন গণতন্ত্রবিরোধী শক্তিকে বাংলার মাটি হতে উৎখাত করেছিল। তার রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারণ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। সোহরাওয়ার্দী বাংলার গণমানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। তাই তার অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
গণতন্ত্র প্রতিষ্ঠায় 'ক' ব্যক্তির অবদান ছিল অপরিসীম- উক্তিটির যথার্থ…
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর