জনাব 'ঘ' কাজের সাথে বাংলাদেশের মুক্তি-সংগ্রামের সাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: মোতাহর আলীর কাজের সাথে শহীদ তিতুমীরের কাজের সাদৃশ্য রয়েছে। তার এরূপ আন্দোলন বাঙালির মুক্তির আন্দোলনেও অনুপ্রেরণা জুগিয়েছিল।উদ্দীপকের মোতাহার আলী অত্যাচারী ভূমি মালিক, বণিক ও বিদেশি শাসকগোষ্ঠীর অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার জন্য একটি বাহিনী গড়ে তোলেন। তিনি যুদ্ধ চালনার জন্য একটি সুরক্ষিত ঘাঁটিও গড়ে তোলেন। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে শহিদ তিতুমীরের সংগ্রামী রূপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি আজীবন ইংরেজ শাসকের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে শহিদ হয়েছেন। তার এ আত্মত্যাগ আমাদের মুক্তি-সংগ্রামের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, তিনি ইংরেজ শাসকদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত ও শহিদ হয়েছেন সত্য কিন্তু অমিততেজী স্বাধীনচেতনার মৃত্যু হয়নি। যুগ যুগ ধরে তার বিদ্রোহী মন্ত্রে বাঙালিরা উদ্বুদ্ধ হয়ে অত্যাচার ও শোষণের বিরুদ্ধে গড়ে তুলেছেন প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন। তিতুমীর যেমন স্বল্প সামর্থ্য ও অর্ধশিক্ষিত এবং অপর্যাপ্ত সামরিক শক্তি নিয়ে সুশিক্ষিত ও সজ্জিত বিশাল ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহিদ হয়েছিলেন তেমনি বাঙালির বীর জনতা অল্প অস্ত্র, স্বল্প সামর্থ্য নিয়ে পাকিস্তানি বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে প্রতিষ্ঠা করেছেন। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করলে আমাদের মানসপটে ভেসে ওঠে এক বলিষ্ঠ ও তেজদীপ্ত স্বাধীনতা সংগ্রামীর প্রতিচ্ছবি। তিনি আর অন্য কেউ নন; স্বয়ং তিতুমীর। বস্তুত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমীরের অবদান ও প্রেরণা ছিল অপরিসীম এবং অতুলনীয়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, শহিদ তিতুমীর শূন্য থেকে যেভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধাচারণ করেছিলেন তেমনিভাবে এদেশের বাঙালি সমাজও দৃঢ় মনোবল নিয়ে স্বাধীনতা সংগ্রামে অগ্রসর হয়। অবশেষে দেশমাতৃকাকে স্বাধীন করার চেতনা বুকে ধারণ করে বাঙালি সমাজ বাংলাদেশ স্বাধীন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব 'ঘ' কাজের সাথে বাংলাদেশের মুক্তি-সংগ্রামের সাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর