'এ ধরনের একজন মনীষীর আন্দোলন-সংগ্রাম পরবর্তীতে বাংলার স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল'- মূল্যায়ন কর।
উত্তর: "এ ধরনের একজন মনীষীর অর্থাৎ সৈয়দ নিসার আলী ওরফে তিতুমীরের সংগ্রাম পরবর্তীতে বাংলার স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল"- উক্তিটি অতি বাস্তবসম্মত ও দর্শনসমৃদ্ধ। ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে তিতুমীর শহীদ হয়েছেন। এ কথা সত্য। তার চেয়ে বড় সত্য হলো বীরের রক্তদান কখনো বৃথা যায় না। বিদেশি শাসক ও শোষকদের বিরুদ্ধে তার বিদ্রোহ ভবিষ্যৎ সংগ্রামের ভিত তৈরি করেছিল। তিতুমীর সংগ্রাম ও স্বাধীনতার চেতনা পরবর্তীকালের সকল আন্দোলনের উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। তিতুমীরের বাঁশের কেল্লা ছিল মূলত দেশপ্রেম ও স্বাধীনতার প্রতীক, সংগ্রামের উৎস। যা যুগে যুগে বাঙালিকে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহস যুগিয়েছে, প্রেরণা যুগিয়েছে। তার অদম্য সাহস ও আপোসহীনতাই ফুটে উঠে বাঙালির ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ব্যক্তি তিতুমীর শহীদ হয়েছে কিন্তু তার চেতনা থেকে সৃষ্টি হয়েছে লক্ষ তিতুমীর, যারা ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে তিতুমীরের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। পরিশেষে বলা দরকার যে, তিতুমীর আমাদের শিখিয়েছেন জয় পরাজয় বড় কথা নয়, স্বৈরাচার, দুঃশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, সংগ্রাম গড়ে তোলাটাই বড় বিজয়। মোটকথা হলো শুরু করাটাই এক ধরনের সাফল্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'এ ধরনের একজন মনীষীর আন্দোলন-সংগ্রাম পরবর্তীতে বাংলার স্বাধীনতা সংগ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর