উদ্দীপকে উদ্ধৃত জনাব 'ক'-এর সাথে শেরে বাংলা এ. কে. এম ফজলুল হকের মিল কতটুকু? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উদ্ধৃত জনাব 'ক'-এর সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবনের আংশিক চিত্র ফুটে উঠেছে। আর তা হলো বাংলার কৃষকদের মুক্তির জন্য তার ধীশক্তিসম্পন্ন ও অক্লান্ত কর্ম প্রয়াস।কৃষিভিত্তিক সমাজে কৃষকদের মুক্তি ব্যতীত জাতীয় মুক্তি অসম্ভব এ ধারণা থেকে তিনি কৃষকদের স্বার্থ রক্ষার জন্য 'কৃষক-প্রজা পার্টি' গঠন করেন। কৃষকদের কল্যাণে তিনি ১৯১৩ সালে বঙ্গীয় আইন পরিষদে যুগান্তকারী 'কৃষিঋণ আইন' পাশ করেন। এ আইনের ফলে ভাগ্যহত কৃষককুল সুদখোর মহাজনদের শোষণ ও নির্যাতন থেকে রক্ষা পায় এবং জীবনের স্বাদ পেতে শুরু করে। ১৯৩৯ সালে ফজলুল হক 'প্রজাস্বত্ব আইন' পাশ করেন। চিরস্থায়ী বন্দোবস্ত উচ্ছেদে তার অক্লান্ত পরিশ্রম ও ভূমিকা বাঙালি কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে। ১৯৪০ সালে তিনি মহাজনী আইন পাশ করেন। এর মাধ্যমে সুদখোর। মহাজনদের চক্রবৃদ্ধি সুদ বন্ধ হয়।উপরের আলোচনায় বলা যায়, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের বহুমুখী কর্মময় জীবনের একটি অংশ উদ্দীপকে ফুটে উঠে, যা ছিল বাংলার কৃষককুলের মুক্তির জন্য তার বিভিন্ন পদক্ষেপ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উদ্ধৃত জনাব 'ক'-এর সাথে শেরে বাংলা এ. কে. এম ফজলুল হকের মি…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর