রুবার স্কুল শিক্ষকের দেওয়া তথ্যে যে মনীষীর চেতনা প্রকাশিত হয়েছিল তার ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের ব্যাখ্যা কর।
উত্তর: রুবার স্কুল শিক্ষকের দেওয়া তথ্যে সৈয়দ নিসার আলী ওরফে তিতুমীর নামক মনীষীর চেতনা প্রকাশিত হয়েছে। ব্রিটিশ ভারতে যে কয়জন অকুতোভয় দৃঢ়চেতা মুক্তিসেনানী প্রচন্ড সাহস, অনমনীয় মনোবল, সাধারণ তেজস্বীতা নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিদেশি শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছেন তিতুমীর তাদের মধ্যে অন্যতম। তার সময় জোর করে কৃষকদের অলাভজনক নীল চাষে বাধ্য করার ফলে কৃষককুল ক্রমান্বয়ে সর্বস্বান্ত হতে থাকে এবং জমিদারদের অত্যাচারে প্রান্তিক কৃষক বিশেষ মুসলমানদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। তিতুমীর বুঝতে পেরে ছিলেন যে, নীলকর বণিক ও. এদেশীয় সামন্ত রাজাদের হাত থেকে গরিব কৃষককুলকে মুক্ত করার জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং তাদের ঐক্য। এই চেতনা থেকে তিতুমীর কৃষকদের ঐক্যবদ্ধ করতে থাকেন এবং সামরিক কৌশল শিক্ষা দেন। এর প্রত্যক্ষ কয়েকটি যুদ্ধে জমিদারদের বিরুদ্ধে জয়লাভ করে। এসব যুদ্ধ থেকে দূরদর্শী তিতুমীর বুঝতে পারেন যে, ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি। তার অংশ হিসেবে তিনি কলকাতার নিকটবর্তী নারকেলবাড়িয়া নামক স্থানে একটি সুদৃঢ় বাঁশের কেল্লা নির্মাণ করেন। ইতহাসে এ কেল্লাই 'নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা' নামে খ্যাত। এ বাঁশের কেল্লা আক্রমণের জন্য ইংরেজ সরকার মেজর স্কটের নেতৃত্বে একদল সুসজ্জিত বাহিনী পাঠান। এ যুদ্ধে ইংরেজদের কামানের আঘাতে তিতুমীরের বাঁশের কেল্লা ধ্বংস হয়। তিতুমীর শহিদ হন। উদ্দীপকের দিকে গভীর দৃষ্টিতে তাকালে দেখা যায়, রুবার স্কুল শিক্ষকদের দেওয়া তথ্য যেমন- বাঁশের কেল্লা, সাধারণ কৃষকদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার এবং অলাভজনক ফসল ফলাতে বাধ্য করা ইত্যাদি বস্তুত শহীদ তিতুমীরের পূর্ণ জীবনালেখ্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
রুবার স্কুল শিক্ষকের দেওয়া তথ্যে যে মনীষীর চেতনা প্রকাশিত হয়েছিল তা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর