উদ্দীপকে 'X [গণিত] ছকে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্দেশ করে কৃষক-প্রজা আন্দোলনে তার অবদান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] ছকে আমার পঠিত ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হককে নির্দেশ করে।শেরে বাংলা এ. কে. ফজলুল হক কৃষকদের উন্নয়নের জন্য বহুবিধ কার্যক্রম পরিচালনা করেন। উদ্দীপকের প্রজাস্বত্ব আইন ও নিখিল বঙ্গ প্রজা সমিতি তন্মধ্যে অন্যতম। কৃষক দরদি এ জননেতা তার দূরদৃষ্টি দিয়ে অনুভব করতে পেরেছিলেন যে, বাংলাদেশ ও বাঙালির উন্নতি নির্ভর করে কৃষক সমাজের ভাগ্যের উন্নতির ওপর। তিনি অশিক্ষিত কৃষকদের সচেতন করে তোলার জন্য কৃষক-প্রজা আন্দোলন গড়ে তোলেন। তিনি বিশ শতকের প্রথমদিকে সারা বাংলা জুড়ে স্বতঃস্ফূর্তভাবে যে প্রজা আন্দোলন গড়ে উঠেছিল তাকে সমন্বিত করে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগী হয়। ১৯৩৬ সালে তিনি কৃষক-প্রজা পার্টি নামক রাজনৈতিক দল গঠন করেন। এই দল ১৯৩৭সালে প্রাদেশিক নির্বাচনে ফজলুল হকের নেতৃত্বে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ ও 'ডাল-ভাত' কর্মসূচি নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়ে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি করে। নির্বাচনের পরে তিনি প্রজালীগ কোয়ালিশব মন্ত্রিসভা গঠন করেন। তার প্রচেষ্টায় ১৯৩৮ সালে 'বঙ্গীয় প্রজাস্বত্ব আইন' পাশ হয়।মোটকথা, কৃষক-প্রজা আন্দোলনে তার অবদান ছিল অসামান্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'X ছকে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্দেশ করে কৃ…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর