উদ্দীপকে কোন রাজনীতিবিদ সম্পর্কে বলা হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ব্রিটিশ ভারতের অন্যতম রাজনৈতিক নেতা নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে বলা হয়েছে।নবাব স্যার সলিমুল্লাহ ঢাকার বিখ্যাত নবাব পরিবারে জন্মগ্রহণকারী একজন বিখ্যাত মুসলিম রাজনৈতিক নেতা। উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নবাব স্যার সলিমুল্লাহ অসামান্য অবদান রেখেছেন। তিনি মুসলমানদের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গকে পূর্ণ সমর্থন প্রদান করেছিলেন। পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ হলে তিনি মুসলমানদের একটি পৃথক রাজনৈতিক দলের তীর্ব প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ১৯০৬ সালে 'নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে' একটি রাজনৈতিক সংগঠন তৈরির প্রস্তাব উত্থাপন করেন। এর ফলে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। এছাড়াও তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন ও মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি আদায়ে সফলতা লাভ করেন। উদ্দীপকের জনাব আজিজ সাহেব একজন জমিদার ও রাজনীতি সচেতন ব্যক্তি ছিলেন। তিনি ভারতবর্ষের মুসলমানদের উন্নয়নের ও আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে তৎকালীন শাসকবর্গের নিকট দাবি পেশ করে তা আদায়ে সফল হয়। পরবর্তীতে তার নেতৃত্বে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এখানে সুস্পষ্টতই নবাব স্যার সলিমুল্লাহর প্রতিচ্ছবিই বহন করে।সুতরাং বলা যায়, উদ্দীপকে নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে বলা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন রাজনীতিবিদ সম্পর্কে বলা হয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর