উদ্দীপকে 'Y [গণিত] ছকের সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের ছক 'Y [গণিত] তে প্রদত্ত ইঙ্গিত থেকে প্রতীয়মান হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কেননা তিনিই অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী এবং যুক্তফ্রন্টের অবিসংবাদিত নেতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। গণতন্ত্রে বিরোধী দল অন্যতম প্রধান শর্ত, আর পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শত প্রলোভন ও লাঞ্ছনা-নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন ও নির্ভীক। 'Y [গণিত] ছকে যে অবদানকে তুলে ধরা হয়েছে তার দ্বারা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকেই নির্দেশ করা হয়েছে। তিনিই ছিলেন গণতন্ত্রের পুরোধা ব্যক্তিত্ব। সামরিক শাসন হলো গণতন্ত্রের মৃত্যুবাহক। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে যখন অধিকাংশ নেতা আত্মগোপন করেন, তখনও তিনি গণতন্ত্রের জন্য সামরিক শাসনের বিরুদ্ধে নির্ভীক চিত্তে সোচ্চার হয়ে উঠেন। গণতন্ত্র রক্ষায় তিনি এন ডি এফ গঠন করেছিলেন। 'মৌলিক গণতন্ত্র' নামক হঠকারিতার বিরুদ্ধে তিনি নিয়মতান্ত্রিক উপায়ে জনমত সৃষ্টি করেন। এসব কারণে বিভিন্ন সময়ে তিনি একাধিকবার গ্রেপ্তার হন ও কারাবরণ করেন। কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন আপসহীন ও নির্ভীক। আর তার এসব কর্মময় জীবন মূল্যায়ন করেই তাঁকে 'গণতন্ত্রের মানসপুত্র' বলে অভিহিত করা হয়। বাংলার ইতিহাসে অসংখ্য অবিসংবাদিত নেতার কৃতিত্ব থাকলেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদানই মুখ্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'Y ছকের সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের গণতন্ত্র …
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর