বাঁশের কেল্লার যুদ্ধ বিষয়টি যে দিককে ইঙ্গিত করেছে? স্বাধীনতা আন্দোলনে এর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: বাঁশের কেল্লার যুদ্ধ বিষয়টি দ্বারা শহীদ তিতুমীরের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে নির্দেশ করে যেটি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখে।শহীদ তিতুমীর ১৮৩১ সালে কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। এটি ইতিহাসে তিতুমীরের বাঁশের কেল্লা নামে খ্যাত। ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তিনি অসীম সাহসিকতা প্রদর্শন করেন। এক রক্তক্ষয়ী যুদ্ধে তিতুমীর শহীদ হন এবং তাঁর বাহিনী পরাজিত হয়। শহীদ তিতুমীরের এ বীরত্বগাঁথা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা হয়েছিল।শহীদ তিতুমীর ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বাংলার নিরীহ ও দরিদ্র কৃষক সম্প্রদায়কে অত্যাচারী জমিদার ও নীলকরদের শোষণের হাত থেকে উদ্ধার করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ইতিহাসে তাঁর নির্মিত 'বাঁশের কেল্লা' অত্যন্ত বিখ্যাত। তাঁর এ স্থাপনা ছিল ব্রিটিশ সরকারের অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক সশস্ত্র প্রতিবাদ। ইংরেজ সরকারের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা এবং সেনাবাহিনীর আত্মরক্ষা ও প্রশিক্ষণ দানের গুরুত্ব উপলব্ধি করে তিনি বাঁশ ও মাটি দিয়ে নির্মাণ করেন বাঁশের কেল্লা। এখানে তিনি ৮৩ হাজার কৃষক সেনা নিয়ে। অপেক্ষা করতে লাগলেন। ইংরেজ বাহিনী তাঁর বাঁশের কেল্লা আক্রমণ করলে তিতুমীর অসীম সাহসিকতার সাথে তা মোকাবিলা করেন। রক্তক্ষয়ী যুদ্ধে তিনি শহীদ হন। তিতুমীর শহীদ হলেও তার রক্ত থেকে এদেশে জন্ম নেয় লক্ষ তিতুমীর। তাই তাঁর নির্মিত বাঁশের কেল্লা আজও প্রতিবাদের প্রতীক হিসেবে বিবেচিত। তাঁর এ অভিনব স্থাপনা ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে।তাই সার্বিক দিক বিচার করে এবং উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, তিতুমীর ও তাঁর বাঁশের কেল্লা ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে যুগ যুগ ধরে অনুপ্রেরণার স্মারক হয়ে আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাঁশের কেল্লার যুদ্ধ বিষয়টি যে দিককে ইঙ্গিত করেছে? স্বাধীনতা আন্দোল…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর