ব্যক্তিত্ব 'খ'-এর নামকরণের সার্থকতা মূল্যায়ন কর।
উত্তর: ব্যক্তিত্ব 'ক' তথা কৃষককুলের মুক্তির অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হক কৃষকমুক্তির জন্য চিরসংগ্রাম করেছেন। বাংলার সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ. কে. ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চ পর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে। নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলাজুড়ে তার নেতৃত্বেই কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষকের বাংলা' একথাটি শেরে বাংলা এ. কে. ফজলুল হক মনেপ্রাণে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক-প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষিঋণ আইন পাস করেন। এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে 'ঋণ সালিশি বোর্ড' গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে 'বঙ্গীয় প্রজাস্বত্ব' আইন পাস হওয়ার পর জমির ওপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলেই জমিদারি প্রথার অবসান হয়। সুদখোর মহাজনদের চক্রবৃদ্ধি সুদ বন্ধ করার জন্য তিনি ১৯৪০ সালে মহাজনি আইন পাস করেন। তাছাড়া জমিদারি প্রথায় উচ্ছেদের জন্য তিনি ফ্লাউড কমিশনও গঠন করেন। মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম, করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ব্যক্তিত্ব 'খ'-এর নামকরণের সার্থকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর