উদ্দীপকে 'ক'-এর ন্যায় শেরে বাংলা এ. কে. এম ফজলুল হকের প্রচেষ্টায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' অর্থাৎ শেরে বাংলা এ. কে. ফজলুল হকের প্রচেষ্টায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ১৯১২ সালে তিনি কলকাতার 'সেন্ট্রাল ন্যাশনাল মহামেডান এডুকেশনাল ফান্ড' গঠন করেন। ১৯১৬ সালে তিনি কলকাতা টেইলর হোস্টেল ও কারমাইকেল হোস্টেল প্রতিষ্ঠা করেন। ১৯২৪ সালে ফজলুল হক অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠাসহ বাংলার মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন উদ্যোগ নেন। পরবর্তীকালে তার উদ্যোগে কলকাতা লেডি ব্রাবোর্ণ কলেজ, ঢাকা তেজগাঁয়ে এগরিকালচারাল ইন্সিটিটিউট (বর্তমান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), চাখার কলেজ, ইডেন গার্লস কলেজ ছাত্রীনিবাস, মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ, শিবগঞ্জে মদিনা ফজলুল হক কলেজ প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মুসলমান ছাত্রদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেন। তার উদ্যোগে 'মুসলিম এডুকেশন ফান্ড' গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার নিরলস কর্মপ্রচেষ্টা আজও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয়। পরিশেষে বলতে হয়, যেসব কীর্তিমান মানুষো তাদের বর্ণাঢ্য জীবনে বহুমুখী প্রতিভার ও কর্মময় জীবনের জন্য অমর হয়ে আছেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক তাদের মধ্য অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক'-এর ন্যায় শেরে বাংলা এ. কে. এম ফজলুল হকের প্রচেষ্টায় অন…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর