তুমি কি মনে কর উক্ত ব্যক্তির উত্থাপিত লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজমন্ত্র নিহিত ছিল? মতের পক্ষে যুক্তি তুলে ধর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের ঐতিহাসিক প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বীজ নিহিত ছিল বলে আমি মনে করি। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন। লাহোর প্রস্তাবের ভিত্তিতেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। তবে লাহোর প্রস্তাবের প্রস্তাবগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, এখানে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। লাহোর প্রস্তাব ছিল মূলত ভারতের হিন্দুদের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও মুসলমানদের স্বার্থ সংরক্ষণের দলিল। এ প্রস্তাবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের দাবি জানানো হয়। এই 'স্বাধীন রাষ্ট্রসমূহ' শব্দযুগলের মধ্যেই বাংলাদেশের বীজের পত্তন খুঁজে পাওয়া যায়। রাজনৈতিক দৃষ্টিতে এমন প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সুস্পষ্ট আভাস রয়েছে। আগে ধর্মের ভিত্তিতে একটি পৃথক দেশ জরুরি। পরবর্তীতে বাঙালি জাতির স্বাতন্ত্র্যের নিমিত্তে স্বাধীন বাংলাদেশ অনিবার্য হয়ে পড়বে এটা তিনি বুঝতে পেরেছিলেন। পরিশেষে, যেকোনো রাজনৈতিক দূরদর্শিতাসম্পন্ন মানুষই এটা স্বীকার করবে যে লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বীজ নিহিত ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত ব্যক্তির উত্থাপিত লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদ…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর