শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত জনাব কামাল হোসেনের সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব ইশতিয়াক আহমেদের সাথে শেরে বাংলা এ. কে ফজলুল হকের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে। বাংলার কৃষক সম্প্রদায়ের মুক্তির জন্য শেরে বাংলা এ. কে ফজলুল হক আজীবন তাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলে জমিদারি প্রচার অবসান হয়।মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়। উদ্দীপকের জনাব ইশতিয়াক আহমেদ তেমনি জমিদার ও মজেন্দের দ্বারা কৃষকদের শোষণ ও অত্যাচার থেকে ব্যাথিত হন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষকদের ইতিবাচক পরিবর্তন আসে, যা শেরে বাংলা এ. কে ফজলুল হকের কর্মকান্ডকেই নির্দেশ করে সুতরাং বলা যায়, উদ্দীপকের ইশতিয়াক আহমেদের সাথে শেরে বাংলা এ. কে ফজলুল হকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত জনাব কামাল হোসেনের সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের…

উদ্দীপক

জমিদার ও মহাজনদের দ্বারা কৃষকদের শোষণ ও অত্যাচার দেখে জনাব জামাল হোসেন ব্যথিত হন এবং রাজনীতিতে যোগ দেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন, মহাজনী ও প্রজাস্বত্ব আইন পাশ হয়। ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025

উত্তর

মজলুলম জননেতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

উত্তর

১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন। এ আইনের মাধ্যমে প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়; যেমন- ক. হস্তান্তরিত বিষয় এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গভর্নর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসনসংক্রান্ত বিষয়কে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব ইশতিয়াক আহমেদের সাথে শেরে বাংলা এ. কে ফজলুল হকের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে। বাংলার কৃষক সম্প্রদায়ের মুক্তির জন্য শেরে বাংলা এ. কে ফজলুল হক আজীবন তাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলে জমিদারি প্রচার অবসান হয়।মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়। উদ্দীপকের জনাব ইশতিয়াক আহমেদ তেমনি জমিদার ও মজেন্দের দ্বারা কৃষকদের শোষণ ও অত্যাচার থেকে ব্যাথিত হন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষকদের ইতিবাচক পরিবর্তন আসে, যা শেরে বাংলা এ. কে ফজলুল হকের কর্মকান্ডকেই নির্দেশ করে সুতরাং বলা যায়, উদ্দীপকের ইশতিয়াক আহমেদের সাথে শেরে বাংলা এ. কে ফজলুল হকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদের মহান অগ্রনায়ক, বাংলার কৃষক কুলের মুক্তির অগ্রদূত, মানবতাবাদী কিংবদন্তি মহাপুরুষ শেরে বাংলা এ. কে ফজলুল হক তার কর্মকাণ্ডকে শুধু কৃষকদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে সীমাবদ্ধ রাখেনি বরং রাজনীতি, শিক্ষা সহ আরো অনেক বিষয়ে তার ভূমিকা ও গৃহীত পদক্ষেপসমূহ ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশের মুসলমান সম্প্রদায়ের মধ্যে ইংরেজি শিক্ষার ভীতি দর করেন এবং ১৯১২ সালে মুসলিম শিক্ষা সমিতি গঠনের মাধ্যমে তাদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটান। ১৯০৬ সালে সর্বভারতীয় আন্দোলনের মাধ্যমে ভারতীয় জনগোষ্ঠীকে ইংরেজি শিক্ষায় দীক্ষিত হওয়ার পথকে সগম করেন। পূর্ব বাংলা জনগণের শিক্ষার পথকে উন্মুক্ত করতে শিক্ষা পরিকল্পনা পেশ করেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, হোস্টেল নির্মাণ, মুসলিম শিক্ষা তহবিল গঠন, নারী শিক্ষার প্রসারে লেডি ব্রাবোন কলেজ, ইডেন কলেজ প্রতিষ্ঠা তার উল্লেখযোগ্য অবদান। অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন পাস তার আরেকটি জনহিতকর কাজ। এছাড়াও বাঙালি জাতির রাজনৈতিক অধিকার সুরক্ষায় তার ঐতিহাসিক অবদান অনস্বীকার্য।লাহোর প্রস্তাব, যুক্তফ্রন্ট নির্বাচন, হিন্দু মুসলিম স্বার্থের সমন্বয়, বাঙ্গালীদের ঐক্যবদ্ধকরণ প্রভৃতি পদক্ষেপ তাকে ইতিহাসের নায়ক হিসেবে পরিচিতি দিয়েছে।বাঙালি জাতির মুক্তির অগ্রদূত শেরে বাংলা এ. কে ফজলুল হক বেঁচে আছেন তার কর্মের মাধ্যমে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।