উদ্দীপকে কোন মহান ব্যক্তির কথা বলা হয়েছে? শিক্ষাক্ষেত্রে তার অবদান তুলে ধর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মহান ব্যক্তি বলতে শেরে বাংলা এ. কে. ফজলুল হককে বোঝানো হয়েছে। শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অসাধারণ ব্যক্তিত্ব। তার রাজনৈতিক জীবনের দুটি উল্লেখযোগ্য দিক হলো লাহোর প্রস্তাব ও যুক্তফ্রন্ট নির্বাচনের পর মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ। শেরে বাংলা ছিলেন অত্যন্ত শিক্ষানুরাগী। শিক্ষাবিদ শেরে বাংলার নেতৃত্বে গ্রামবাংলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত অবকাঠামো গড়ে ওঠে। বরিশালের চাখার কলেজ, মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ তারই অবদান। এছাড়া তিনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী হিসেবে কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা ও মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন। মহিলাদের শিক্ষা বিস্তারে তিনি কলকাতায় লেডি ব্রেবোর্ন কলেজ এবং ঢাকায় ইডেন কলেজ স্থাপন করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান অসামান্য এবং তার এ অবদানের স্মৃতি রক্ষার্থেই পরবর্তীতে 'ফজলুল হক হল' প্রতিষ্ঠা করা হয়। মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনি অসংখ্য ছাত্রাবাস নির্মাণ করেন। গণমুখী শিক্ষায় শিক্ষা পরিকল্পনা পেশকারক এবং সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক হিসেবেও তিনি বহুল পরিচিত ছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মহান ব্যক্তির কথা বলা হয়েছে? শিক্ষাক্ষেত্রে তার অবদান …
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর