উদ্দীপকে আব্দুল আজিজের সাথে কোন রাজনৈতিক নেতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আব্দুল আজিজের সাথে রাজনৈতিক নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মকান্ডের মিল রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম।উদ্দীপকে দেখা যায়, একজন জনপ্রিয় রাজনীতিবিদ আব্দুল আজিজ মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি দরিদ্র কৃষক ও শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে আন্দোলন করে গেছেন। তিনি একটি প্রাচীন রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা মওলানা ভাসানীর জীবনীর কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ।সকল প্রকার আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ঘোরতর বিরোধী ছিলেন মওলানা ভাসানী। বাঙালি জনগণের অধিকার ও স্বশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন আপসহীন ও নিবেদিতপ্রাণ। মাকর্সবাদে বিশ্বাসী না হলেও তিনি ছিলেন সাম্যে বিশ্বাসী। কৃষক-শ্রমিকদের মুক্তির জন্য, জনঅধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সমাজতন্ত্রের আদর্শের প্রতি দুর্বল ছিলেন। তিনি চেয়েছিলেন ধর্মের সাথে সমাজতন্ত্রের সুষ্ঠু সমন্বয়। তিনি 'কৃষক-মজুর রাজ' কায়েম করতে চেয়েছিলেন। ভারত কর্তৃক গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে পানির যে সংকট দেখা দেয় এবং যেভাবে মরুকরণ প্রক্রিয়া শুরু হয় তার বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়ে উঠেন। মওলানা ভাসানী ১৯৭৬ সালে ১৯ মাইল দীর্ঘ লংমার্চ-এ নেতৃত্ব দেন।সর্বোপরি তিনি বাল্যকালে মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন এবং তারই উদ্যোগে তরুণ মুসলিম লীগ সদস্যদের প্রচেষ্টায় ১৯৪৯ সালের ২৩ জুন 'আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আব্দুল আজিজের সাথে কোন রাজনৈতিক নেতার সাদৃশ্য আছে? ব্যাখ্য…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর