মি. 'A [গণিত] এর আন্দোলনের সাথে তোমার পঠিত কোন নেতার কার্যক্রমের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: মি. 'A [গণিত] -এর আন্দোলনের সাথে আমার পঠিত হাজী শরীয়তউল্লাহর কার্যক্রমের মিল পাওয়া যায়।উদ্দীপকে মি. 'A [গণিত] ছিলেন উপমহাদেশের একজন মুসলিম নেতা। তিনি ধর্মীয় কুসংস্কার দূরীকরণে জোর প্রচেষ্টা চালান, এক পর্যায়ে তা আন্দোলনে রূপ নেয়। উদ্দপকে বর্ণিত মি. 'A [গণিত] -এর আন্দোলনের সাথে হাজী শরীয়তউল্লাহর কার্যক্রমের স্পষ্ট মিল পাওয়া যায়।হাজী শরীয়তউল্লাহ ছিলেন উনবিংশ শতাব্দীর একজন প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা, যিনি সমাজে প্রচলিত কুসংস্কার, অনাচার ও - অনৈসলামিক কার্যকলাপ দূর করে মুসলমানদের ফরজ পালন ও ইসলামি জীবনাচারে উদ্বুদ্ধ করতে 'ফরায়েজি আন্দোলন' পরিচালনা করেন। এই আন্দোলন মুসলমানদের আত্মসচেতনতা জাগিয়ে তোলে এবং একপর্যায়ে রাজনৈতিক রূপ লাভ করে। হাজী শরীয়তউল্লাহ উপমহাদেশের মুসলমানদের ধর্মীয় কুসংস্কার ও বিভ্রান্তি থেকে মুক্ত করতে 'ফরজ' পালনের উপর গুরুত্বারোপ করেন। মুসলমানদের অনৈসলামিক কর্মকান্ড যেমন কবরপূজা, দরগায় মানত ইত্যাদির বিরোধিতা করে তিনি ধর্মীয় সংস্কার শুরু করেন। ধীরে ধীরে এই ধর্মীয় আন্দোলন একটি গণজাগরণে রূপ নেয়, যা রাজনৈতিক ও অর্থনৈতিক অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে রূপান্তরিত হয়। জমিদার-মহাজন, ইংরেজ শাসকদের শোষণের বিরুদ্ধে তার আন্দোলন জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছিল। শ্রেণিবৈষম্যের প্রতিবাদ করে তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করেন। তার আন্দোলন কেবল মুসলমানদের নয়, হিন্দু কৃষকদেরও আকৃষ্ট করেছিল, যা সাম্প্রদায়িক ঐক্যের একটি বিরল দৃষ্টান্ত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মি. 'A এর আন্দোলনের সাথে তোমার পঠিত কোন নেতার কার্যক্রমের মিল পাওয়…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর