শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জাভেদ আলীর সাথে সাদৃশ্যপূর্ণ নেতা ছিলেন বাংলার কৃষককুলের মুক্তির অগ্রদূত- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে জাভেদ আলীর সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। তিনি ছিলেন 'কৃষককূলের মুক্তির অগ্রদূত' উক্তিটি যথার্থ। বাংলার কৃষকদের স্বার্থরক্ষায় শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তিনি কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেন।কৃষক-প্রজা আন্দোলন: জমিদার ও মহাজনদের কবল হতে কৃষক ও প্রজাদেরকে রক্ষা করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা এ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। শেরে বাংলার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষক-প্রজা আন্দোলনের সূত্রপাত হয় এবং তারা তাদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে সমর্থ হয়।কৃষিঋণ আইন প্রণয়ন: ঋণভারে নিষ্পেষিত কৃষকশ্রেণির মুক্তির জন্য শেরে বাংলা ১৯১৩ সালের ৪ এপ্রিল বঙ্গীয় ব্যবস্থাপক সভায় 'কৃষিঋণ আইন' পাশ করেন। দরিদ্র কৃষকগণ যাতে সহজশর্তে ঋণ পায় তার ব্যবস্থা করাই এ আইনের মূল উদ্দেশ্য ছিল।নিখিল বঙ্গ প্রজা সমিতি শেরে বাংলার নেতৃত্বে ১৯২৯ সালে মুসলমান নেতাগণ কলকাতায় এক বৈঠকে 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' গঠন করেন। হিন্দু-মুসলিম সবার জন্য এ সমিতির দরজা উন্মুক্ত ছিল।ঋণ সালিসি বোর্ড গঠন: দরিদ্র কৃষকদের অবস্থার উন্নতির জন্য এবং তাদেরকে সুদখোর মহাজনদের কবল থেকে রক্ষা করার জন্য ফজলুল হক মন্ত্রিসভা ১৯৩৮ সালে ঋণ সালিসি বোর্ড গঠন করে। এ আইনের বলে ৬০,০০০টি 'ঋণ সালিসি বোর্ড' স্থাপনের ব্যবস্থা করা হয়।বঙ্গীয় প্রজাস্বত্ব আইন: শেরে বাংলার প্রচেষ্টায় এবং কৃষক-প্রজা আন্দোলনের প্রভাবে সরকার ১৯২৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করে। এ আইনের ফলে প্রজাগণ কয়েকটি অধিকার লাভ করে। পরবর্তীতে ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব সংশোধন আইন পাশ করা হয়। এ আইনের দ্বারা প্রজাদের ওপর জমিদারদের স্বেচ্ছাচারিতা বন্ধ করা হয়।পরিশেষে বলা যায়, কৃষকদের প্রতি শেরে বাংলার উপরিউক্ত অবদানের কারণে তাকে কৃষককূলের মুক্তির অগ্রদূত বলা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের জাভেদ আলীর সাথে সাদৃশ্যপূর্ণ নেতা ছিলেন বাংলার কৃষককুলের …

উদ্দীপক

জাবেদ আলী একজন খ্যাতনামা রাজনীতিবিদ। তিনি বিশ্বাস করেন, কৃষি ও কৃষকদের ভাগোন্নোয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। তিনি একটি রাজনৈতিক দল গড়ে তোলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে কৃষকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। অপর একজন জনপ্রিয় রাজনীতিবিদ আব্দুল আজিজ ছিলেন দরিদ্র পরিবারের সন্তান ও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তিনি কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেন।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

উত্তর

মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেন নবাব স্যার সলিমুল্লাহ।

উত্তর

মুসলমান সমাজের দুঃখ-দুর্দশা ও দুর্গতি স্যার সৈয়দ আহমদকে চরমভাবে ব্যথিত করেছিল। তিনি উপলব্ধি করেন, মুসলমানদের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ-দৈন্যের কারণ। এসব দিক চিন্তা করে তিনি মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সঙ্গে সহযোগিতা ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণর ওপর জোর দেন। বাংলার মুসলমানদেরও উন্নয়নের ক্ষেত্রে নওয়াব আবদুল লতিফ একই চিন্তা করেছিলেন। স্যার সৈয়দ আহমেদের মতো তিনিও মুসলমানদের উন্নয়নে সমাজ সংস্কারমূলক ও শিক্ষা বিস্তারমূলক কাজ করেন। এসব দিক বিবেচনা করে নওয়াব আবদুল লতিফকে বাংলার 'সৈয়দ আহমদ' বলা হয়।

উত্তর

উদ্দীপকের আব্দুল আজিজের সাথে রাজনৈতিক নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মকান্ডের মিল রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম।উদ্দীপকে দেখা যায়, একজন জনপ্রিয় রাজনীতিবিদ আব্দুল আজিজ মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি দরিদ্র কৃষক ও শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে আন্দোলন করে গেছেন। তিনি একটি প্রাচীন রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা মওলানা ভাসানীর জীবনীর কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ।সকল প্রকার আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ঘোরতর বিরোধী ছিলেন মওলানা ভাসানী। বাঙালি জনগণের অধিকার ও স্বশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন আপসহীন ও নিবেদিতপ্রাণ। মাকর্সবাদে বিশ্বাসী না হলেও তিনি ছিলেন সাম্যে বিশ্বাসী। কৃষক-শ্রমিকদের মুক্তির জন্য, জনঅধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সমাজতন্ত্রের আদর্শের প্রতি দুর্বল ছিলেন। তিনি চেয়েছিলেন ধর্মের সাথে সমাজতন্ত্রের সুষ্ঠু সমন্বয়। তিনি 'কৃষক-মজুর রাজ' কায়েম করতে চেয়েছিলেন। ভারত কর্তৃক গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে পানির যে সংকট দেখা দেয় এবং যেভাবে মরুকরণ প্রক্রিয়া শুরু হয় তার বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়ে উঠেন। মওলানা ভাসানী ১৯৭৬ সালে ১৯ মাইল দীর্ঘ লংমার্চ-এ নেতৃত্ব দেন।সর্বোপরি তিনি বাল্যকালে মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন এবং তারই উদ্যোগে তরুণ মুসলিম লীগ সদস্যদের প্রচেষ্টায় ১৯৪৯ সালের ২৩ জুন 'আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকে জাভেদ আলীর সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। তিনি ছিলেন 'কৃষককূলের মুক্তির অগ্রদূত' উক্তিটি যথার্থ। বাংলার কৃষকদের স্বার্থরক্ষায় শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তিনি কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেন।কৃষক-প্রজা আন্দোলন: জমিদার ও মহাজনদের কবল হতে কৃষক ও প্রজাদেরকে রক্ষা করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা এ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। শেরে বাংলার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষক-প্রজা আন্দোলনের সূত্রপাত হয় এবং তারা তাদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে সমর্থ হয়।কৃষিঋণ আইন প্রণয়ন: ঋণভারে নিষ্পেষিত কৃষকশ্রেণির মুক্তির জন্য শেরে বাংলা ১৯১৩ সালের ৪ এপ্রিল বঙ্গীয় ব্যবস্থাপক সভায় 'কৃষিঋণ আইন' পাশ করেন। দরিদ্র কৃষকগণ যাতে সহজশর্তে ঋণ পায় তার ব্যবস্থা করাই এ আইনের মূল উদ্দেশ্য ছিল।নিখিল বঙ্গ প্রজা সমিতি শেরে বাংলার নেতৃত্বে ১৯২৯ সালে মুসলমান নেতাগণ কলকাতায় এক বৈঠকে 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' গঠন করেন। হিন্দু-মুসলিম সবার জন্য এ সমিতির দরজা উন্মুক্ত ছিল।ঋণ সালিসি বোর্ড গঠন: দরিদ্র কৃষকদের অবস্থার উন্নতির জন্য এবং তাদেরকে সুদখোর মহাজনদের কবল থেকে রক্ষা করার জন্য ফজলুল হক মন্ত্রিসভা ১৯৩৮ সালে ঋণ সালিসি বোর্ড গঠন করে। এ আইনের বলে ৬০,০০০টি 'ঋণ সালিসি বোর্ড' স্থাপনের ব্যবস্থা করা হয়।বঙ্গীয় প্রজাস্বত্ব আইন: শেরে বাংলার প্রচেষ্টায় এবং কৃষক-প্রজা আন্দোলনের প্রভাবে সরকার ১৯২৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করে। এ আইনের ফলে প্রজাগণ কয়েকটি অধিকার লাভ করে। পরবর্তীতে ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব সংশোধন আইন পাশ করা হয়। এ আইনের দ্বারা প্রজাদের ওপর জমিদারদের স্বেচ্ছাচারিতা বন্ধ করা হয়।পরিশেষে বলা যায়, কৃষকদের প্রতি শেরে বাংলার উপরিউক্ত অবদানের কারণে তাকে কৃষককূলের মুক্তির অগ্রদূত বলা হয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।