শিক্ষাক্ষেত্রে প্রথম ইঙ্গিতকৃত ব্যক্তিত্বের অবদান আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম ইঙ্গিতকৃত ব্যক্তিত্ব হলেন নওয়াব আবদুল লতিফ। শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অবিস্মরণীয় দাঙ্গীরব্রিটিশ শাসনামলে বাঙালি মুসলমানদের শিক্ষা ও সামাজিক অগ্রগতি প্রায় থমকে গিয়েছিল। ইংরেজি শিক্ষার প্রতি অনাগ্রহ, ভাষাগত পরিবর্তন ও অর্থনৈতিক বৈষম্যের কারণে মুসলিম সমাজ পিছিয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে এক দূরদর্শী সমাজসংস্কারক হিসেবে নওয়াব আবদুল লতিফ শিক্ষার আলো জ্বালাতে অগ্রণী ভূমিকা পালন করেন।উদ্দীপকে উল্লিখিত 'নবাব' উপাধি পাওয়া ব্যক্তি হলেন নওয়াব আবদুল লতিফ। মুসলমানদের পশ্চাৎপদ অবস্থা দেখে তিনি উপলব্ধি করেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে জাতি হিসেবে মুসলমানরা আরও পিছিয়ে পড়বে। তাই তিনি সভা-সমিতির মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা প্রচার করেন। তার উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ গঠিত হয়, মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা পায় এবং কলকাতা আলিয়া মাদরাসায় অ্যাংলো-পার্সিয়ান বিভাগ খোলা হয়। মাতৃভাষার মাধ্যমে শিক্ষার জন্য তিনি সক্রিয় ছিলেন এবং উচ্চ ও নিম্ন শ্রেণির মুসলমানদের জন্য উপযুক্ত ভাষা নির্ধারণে সরকারকে প্রস্তাব দেন। শিক্ষানুরাগ ও সমাজসেবায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে 'নবাব বাহাদুর' উপাধিতে ভূষিত করে। তার এ অবদান মুসলিম সমাজের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
শিক্ষাক্ষেত্রে প্রথম ইঙ্গিতকৃত ব্যক্তিত্বের অবদান আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর