'উদ্দীপকের আকবর আলীর সাথে সাদৃশ্যপূর্ণ নেতা ছিলেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস' ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আকবর আলীর সাথে সাদৃশ্যপূর্ণ নেতা অর্থাৎ তিতুমীর ছিলেন আমাদের মুক্তিসংগ্রামের প্রেরণার উৎস। উদ্দীপকের আকবর আলীর বিদেশি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দেন। তিনি স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দেন। ব্রিটিশদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে যে কয়জন মুক্তিসেনানী ও অকুতোভয় বীরপুরুষের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে শহিদ তিতুমীর তাদের মধ্যে অন্যতম। তিতুমীর প্রথমদিকে অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম করেন। তিনি শোষণ ও অন্যায়মুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখতেন। তাই তিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দিয়ে চব্বিশ পরগনা, নদীয়া' ও ফরিদপুর জেলার কিয়দংশ নিয়ে একটি স্বাধীন এলাকা গঠনের চেষ্টা করেন। তিনি ছিলেন স্বাধীনচেতা ও অকুতোভয় যোদ্ধা। তিনি ৮৩ হাজার কৃষকসেনা নিয়ে ইংরেজ সেনাপতি আলেকজান্ডারের বিশাল সুসজ্জিত বাহিনীকে পরাজিত করেন। তিনি স্বাধীনতা ধরে রাখতে সংগ্রাম করার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করেন। ১৮৩১ সালে ইংরেজ স্টুয়ার্টের বাহিনী তিতুমীরের কেল্লা আক্রমণ করেন। তিতুমীর ইংরেজদের আধুনিক মরণাস্ত্রের মুখে পরাজিত ও শহিদ হন। তিতুমীরের বাঁশের কেল্লা ছিল অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক বিদ্রোহী সশস্ত্র প্রতিবাদ এবং স্বাধীনতাকামী মানুষের ঐক্যের প্রতীক। তার এ বীরত্বগাথা বাঙালি জনগণকে অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছে। তিতুমীর তার সাহস ও বীরত্ব দিয়ে আমাদের দেখিয়ে গেছেন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার সংগ্রামী পথ। তাই শহিদ তিতুমীর ছিল আমাদের মুক্তিসংগ্রামের প্রেরণার উৎস।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'উদ্দীপকের আকবর আলীর সাথে সাদৃশ্যপূর্ণ নেতা ছিলেন ব্রিটিশ ভারতের স্…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর