শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ব্রিটিশ পর্যটক কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে ডাইরিতে লেখেন? তার তিনটি রাজনৈতিক অবদান লেখ।

উত্তর: উদ্দীপকে ব্রিটিশ পর্যটক তার ডাইরিতে রাজনৈতিক ব্যক্তিত্ব নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে লেখেন। নবাব স্যার সলিমুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন ক্ষণজন্মা রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি ঢাকার এক সম্ভ্রান্ত নবাব পরিবারে জন্ম গ্রহণ করেন। পড়ালেখা শেষ করে ১৮৯৩ সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে. চাকরি শুরু করেন। কিন্তু উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক দুর্দশা পর্যবেক্ষণ করে তিনি রাজনীতিতে নিজেকে আত্মনিয়োগ করেন। নবাব স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য তিনটি রাজনৈতিক অবদান হলো- বঙ্গবঙ্গ সমর্থন: ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলারমুসলমানগণ হিন্দু জমিদার ও মহাজনদের শোষণ নির্যাতনের শিকারে পরিণত হয়। বাঙালি মুসলমানদের এ চরম দুর্দিনে নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের ত্রাণকর্তারূপে আবির্ভূত হন। তিনি ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে আলাদা প্রদেশ গঠনে ব্রিটিশ সরকারের কাছে সুপারিশ করেন। তার সুপারিশের ভিত্তিতে এবং ব্রিটিশ শাসকদের রাজনৈতিক স্বার্থ এক হওয়ায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠা: ১৮৮৫ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসপ্রতিষ্ঠিত হলেও তা মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যর্থ হয়। তাই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও এটিকে মোকাবিলা করার জন্য মুসলমানরা একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। এ উদ্দেশে ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়। তিনি এ সংগঠনের সহ-সভাপতি ও গঠনতন্ত্র তৈরি কমিটির সদস্য মনোনীত হন। পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি: মুসলমানরা সংখ্যালঘু হওয়ায় নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গঠন ও নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হচ্ছিল না। তাই আইনসভার আসন সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে আগা খানের নেতৃত্বে ৩৫ সদস্যবিশিষ্ট একটি মুসলমান প্রতিনিধি দল ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করেন। এ প্রতিনিধি দলের প্রভাবশালী সদস্য ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ব্রিটিশ পর্যটক কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে ডাইরিতে লে…

উদ্দীপক

একজন ব্রিটিশ পর্যটক ঢাকার একটি ঐতিহাসিক ভবন পরিদর্শন করে তার ডাইরিতে লিখেন- 'একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকার নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা সমাপ্ত করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগ দেন। কিন্তু মুসলমানদের দুরবস্থা ও অসহায়ত্ব দেখে ব্যথিত হন। তাই তিনি লোভনীয় সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। ভাইসরয় লর্ড মিন্টোর সাথে রাজনৈতিক বিষয় নিয়ে সাক্ষাৎ করেন। ঢাকার পাঁচটি প্রতিষ্ঠান তারই অবদানে প্রতিষ্ঠিত হয়।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025

উত্তর

মোহামেডান লিটারেরি সোসাইটি নওয়াব আব্দুল লতিফ প্রতিষ্ঠা করেন।

উত্তর

ব্রিটিশ শোষণের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা -জমিদারদের শোষণ ও নির্যাতন প্রতিহত করা। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতা সম্পর্কে অভিযোগ জানানো হলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালের তিনি দলবল সহ চব্বিশ পরগনায় কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের বিভিন্ন অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষক সেনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে ব্রিটিশ পর্যটক তার ডাইরিতে রাজনৈতিক ব্যক্তিত্ব নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে লেখেন। নবাব স্যার সলিমুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন ক্ষণজন্মা রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি ঢাকার এক সম্ভ্রান্ত নবাব পরিবারে জন্ম গ্রহণ করেন। পড়ালেখা শেষ করে ১৮৯৩ সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে. চাকরি শুরু করেন। কিন্তু উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক দুর্দশা পর্যবেক্ষণ করে তিনি রাজনীতিতে নিজেকে আত্মনিয়োগ করেন। নবাব স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য তিনটি রাজনৈতিক অবদান হলো- বঙ্গবঙ্গ সমর্থন: ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলারমুসলমানগণ হিন্দু জমিদার ও মহাজনদের শোষণ নির্যাতনের শিকারে পরিণত হয়। বাঙালি মুসলমানদের এ চরম দুর্দিনে নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের ত্রাণকর্তারূপে আবির্ভূত হন। তিনি ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে আলাদা প্রদেশ গঠনে ব্রিটিশ সরকারের কাছে সুপারিশ করেন। তার সুপারিশের ভিত্তিতে এবং ব্রিটিশ শাসকদের রাজনৈতিক স্বার্থ এক হওয়ায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠা: ১৮৮৫ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসপ্রতিষ্ঠিত হলেও তা মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যর্থ হয়। তাই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও এটিকে মোকাবিলা করার জন্য মুসলমানরা একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। এ উদ্দেশে ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়। তিনি এ সংগঠনের সহ-সভাপতি ও গঠনতন্ত্র তৈরি কমিটির সদস্য মনোনীত হন। পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি: মুসলমানরা সংখ্যালঘু হওয়ায় নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গঠন ও নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হচ্ছিল না। তাই আইনসভার আসন সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে আগা খানের নেতৃত্বে ৩৫ সদস্যবিশিষ্ট একটি মুসলমান প্রতিনিধি দল ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করেন। এ প্রতিনিধি দলের প্রভাবশালী সদস্য ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ।

উত্তর

উদ্দীপকে ডাইরিতে লেখা "ঢাকার পাঁচটি প্রতিষ্ঠান তারই অবদানে প্রতিষ্ঠিত হয়"- উক্তিটির যথার্থ। নবাব স্যার সলিমুল্লাহ ভারতীয় উপমহাদেশের বিশেষ করে বাংলা অঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যপক ভূমিকা পালন করেন। তিনি বুয়েট, ঢাকা 'বিশ্ববিদ্যালয়, সলিমুল্লাহ মুসলিম হল, সলিমুল্লাহ এতিমখানা ও মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠায় ব্যপক ভূমিকা পালন করেন। নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন ব্রিটিশ ভারতের একজন প্রভাবশালী মুসলিম নেতা, যিনি বাংলার মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অন্যতম বিশাল অবদান ছিল ১৯১২ সালে প্রতিষ্ঠিত 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর রচনা', যা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া প্রভাব কমিয়ে পূর্ববাংলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জোরালো ভূমিকা রাখেন এবং ব্রিটিশ প্রশাসনকে এ বিষয়ে আশ্বস্ত করেন। এর পাশাপাশি, মুসলিম শিক্ষার প্রসারের লক্ষ্যে 'সলিমুল্লাহ মুসলিম হল' প্রতিষ্ঠায় তার উদ্যোগ ছিল অপরিসীম, যা পরবর্তীকালে মুসলিম শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনার কেন্দ্রস্থল হয়ে ওঠে। শুধু উচ্চশিক্ষা নয়, সাধারণ ও দরিদ্র মুসলমানদের শিক্ষার জন্যও তিনি অনন্য ভূমিকা রাখেন। তার প্রতিষ্ঠিত 'সলিমুল্লাহ এতিমখানা' ছিল এতিম ও দরিদ্র শিশুদের শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র, যা তাদের ভবিষ্যৎ গঠনে পুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি, জনগণের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য তিনি 'মিটফোর্ড হাসপাতাল' প্রতিষ্ঠায় আর্থিক ও নীতিগত সহায়তা দেন, যা ঢাকার প্রথম আধুনিক হাসপাতাল হিসেবে পরিচিত। এছাড়া, প্রকৌশল শিক্ষার বিকাশে তাঁর অবদান 'বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)' প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবাব স্যার সলিমুল্লাহর এসব অবদান শুধু শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বরং তা বাংলার মুসলিম সমাজের সার্বিক উন্নয়নের ভিত্তি গড়ে দেয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।