উদ্দীপকে বর্ণিত নেতার সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান বিশ্লেষণ কর।
উত্তর: বাংলার ইতিহাসে উদ্দীপকে বর্ণিত নেতার অর্থাৎ মজলুম জননেতা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অবদান। আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন জনদরদি মজলুম নেতা। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেই সাথে জেল জুলুমের শিকার হয়েছেন। তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রে তার ছিল অসামান্য অবদান। খিলাফত ও অসহযোগ আন্দোলনের সময় ভাসানী তৎকালীন বরেণ্য নেতাদের সান্নিধ্যে আসার সুযোগ পান।১৯৩০ সালে আব্দুল হামিদ খান ভাসানী কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগদান করেন। সাংগঠনিক ক্ষমতা ও জনপ্রিয়তার কারণে তিনি অল্প সময়ের মধ্যে প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৩৭ সালের নির্বাচনে, ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে তার পরিশ্রম বৃথা যায়নি। পূর্ববঙ্গীয় আইন পরিষদের মুসলিম আসলে তিনি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান অন্যতম। স্বাধীন পাকিস্তানে মুসলিম লীগের অগণতান্ত্রিক ও বাঙালি স্বার্থ বিরোধী কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য তার নেতৃত্বে আওয়ামী লীগ গঠিত হয় এবং তিনি হন এর প্রথম সভাপতি। পরবর্তীতে ১৯৫৪ সালের নির্বাচনে আব্দুল হামিদ খান ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং বলা যায় মাওলানা ভাসানীর রাজনৈতিক অবদান অগ্রগণ্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতার সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর