বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে উক্ত নেতার অবদান বর্ণনা কর।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমীরের অবদান রয়েছে।শহিদ তিতুমীর ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সংগ্রামী পুরুষ। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তার সংগ্রামী চেতনা জাতিকে শিখিয়েছে আত্মমর্যাদা ও স্বাধীনতার মূল্য।উদ্দীপকে কদর আলীর ভূমিকায় শহিদ তিতুমীরের সংগ্রামী চেতনার রূপ দেখা যায় যা বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল। কেননা শহিদ তিতুমীরই প্রথম ব্যক্তি যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গণবিদ্রোহ সংগঠিত করেন এবং দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্রধারণ করেন। যদিও তার বিদ্রোহ আপাতদৃষ্টিতে সফল হয়নি, চূড়ান্তভাবে এটি ছিল অত্যাচার ও শোষণের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদ। তিতুমীর অন্যায়ের কাছে মাথা নত করেননি; বরং ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন। তার বাঁশের কেল্লার প্রতিরোধ বাঙালির স্বাধীনতা চেতনায় যুগান্তকারী প্রভাব ফেলে। তার সংগ্রাম জাতিকে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণে। এভাবেই তিতুমীরের বিদ্রোহ সরাসরি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিসংগ্রামের পথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সুতরাং বলা যায়, শহিদ তিতুমীরের সংগ্রাম ও আত্মত্যাগ ছিল যেকোনো স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস, যা বাঙালির জাতিসত্তা গঠনে এক ঐতিহাসিক অবদান রেখেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে উক্ত নেতার অবদান বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর