উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক নেতার সাথে তোমার পঠিত কোন নেতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক নেতার সাথে আমার পঠিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মিল আছে।উদ্দীপকে উল্লেখ্য যে, জনাব 'M [গণিত] ইংল্যান্ডে পড়াশোনা করে ব্যারিষ্টার হয়ে ভারতে এসে রাজনীতিতে অংশগ্রহণ করেন। গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি তার ছিল অসীম শ্রদ্ধা। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। অর্থাৎ উদ্দীপকের সাথে আমার পঠিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মিল রয়েছে।হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, যিনি নিয়মতান্ত্রিক রাজনীতির অগ্রদূত ও গণতন্ত্রের মানসপুত্র হিসেবে পরিচিত। ১৮৯২ সালে পশ্চিম মেদিনীপুরে জন্ম নেওয়া এই নেতা কলকাতা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আইন পেশায় যোগ দেন। তিনি আজীবন গণতন্ত্র, জনকল্যাণ ও প্রগতিশীল রাজনীতির পক্ষে কাজ করেছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং রাজনৈতিক জীবনে কখনো উগ্রতা, দুর্নীতি বা সন্ত্রাসকে প্রশ্রয় দেননি। 'পাকিস্তানি শাসকদের দমননীতির বিরুদ্ধে তিনি শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বিরোধী রাজনৈতিক শক্তিকে সুসংগঠিত করার জন্য তিনি পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। তার জীবনাবসানও ঘটে ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক নেতার সাথে তোমার পঠিত কোন নেতার সাদৃশ্য রয়…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর