শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত নেতার অবদান বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতা তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান অবিস্মরণীয়।হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাংলা ও পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী নেতা। তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদৃষ্টির জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তিনি কঠোর সংগ্রামী ছিলেন এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। উদ্দীপকের রহিমের মাঝে হোসেন সোহরাওয়ার্দীর প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন আপদমস্তক একজন গণতন্ত্রমনা রাজনীতিবীদ। মুসলিম লীগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার রাজনীতিতে প্রবেশ ঘটে। ১৯৩১ সালে 'নিখিল ভারত মুসলিম যুব সংস্থা' গঠন করেন এবং ১৯৩৭ সালের নির্বাচনে মুসলিম লীগকে সংখ্যাগরিষ্ঠতা এনে দেন। অবিভক্ত বাংলার স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি বঙ্গভঙ্গের বিপদ সম্পর্কে সতর্ক ছিলেন ও এক স্বাধীন সম্মিলিত বঙ্গগঠনের পক্ষে ছিলেন। ১৯৪৯ সালে তিনি 'আওয়ামী মুসলিম লীগ' গঠন করেন, যা পরে 'আওয়ামী লীগ' নামে পরিচিতি লাভ করে। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট গঠনে নেতৃত্ব দিয়ে মুসলিম লীগের ক্ষমতা কমিয়ে দেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সবসময় বিরোধী দল গঠনের গুরুত্ব ব্যক্ত করতেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। ১৯৬২ সালে তিনি National Democratic Front গঠনে অংশগ্রহণ করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম চালিয়ে যান। তার বিশ্বাস ছিল, 'বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী' এবং জনগণের রায় সর্বোচ্চ।সুতরাং, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন দূরদর্শী, সংগ্রামী এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পৃষ্ঠপোষক। তার অবদান বাংলা ও পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় আজও স্মরণীয় এবং তিনি ছিলেন নববাংলার আদর্শ স্রষ্টা।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত নেতার অবদান বিশ্লেষণ কর।

উদ্দীপক

রহিম একটি দেশের রাজনৈতিক নেতা। তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন। তিনি তার জীবনে গণতান্ত্রিক আদর্শের ও নিয়মতান্ত্রিক রাজনীতির ওপর আস্থা রাখতেন এবং উগ্র, দুর্নীতিবাজ ও নাশকতামূলক রাজনীতির বিরুদ্ধে থাকতেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন তিনি সংগ্রাম করেন এবং বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন।

Jessore · 2025

উত্তর

বিশ্বায়ন হলো একটি বহুবিধ প্রক্রিয়া যা বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করে।

উত্তর

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতী ভূমিকার জন্য মজলুম জননেতা বলা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতে জমিদার, মহাজন, সুদখোর, দালাল, নায়েব-গোমস্তাদের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারাজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মিল আছে।উদ্দীপকে রহিম একজন গণতন্ত্রপ্রিয় ও নিয়মতান্ত্রিক রাজনীতির রিশ্বাসী নেতা, যিনি জনগণের কল্যাণে কাজ করে বৈরুতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনাটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনের সঙ্গে স্পষ্টভাবে মিল রয়েছে।হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, যিনি নিয়মতান্ত্রিক রাজনীতির অগ্রদূত ও গণতন্ত্রের মানসপুত্র হিসেবে পরিচিত। ১৮৯২ সালে পশ্চিম মেদিনীপুরে জন্ম নেওয়া এই নেতা কলকাতা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আইন পেশায় যোগ দেন। তিনি আজীবন গণতন্ত্র, জনকল্যাণ ও প্রগতিশীল রাজনীতির পক্ষে কাজ করেছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং রাজনৈতিক জীবনে কখনো উগ্রতা, দুর্নীতি বা সন্ত্রাসকে প্রশ্রয় দেননি। পাকিস্তানি শাসকদের দমননীতির বিরুদ্ধে তিনি শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বিরোধী রাজনৈতিক শক্তিকে সুসংগঠিত করার জন্য তিনি পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। তার জীবনাবসানও ঘটে ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতা তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান অবিস্মরণীয়।হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাংলা ও পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী নেতা। তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদৃষ্টির জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তিনি কঠোর সংগ্রামী ছিলেন এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। উদ্দীপকের রহিমের মাঝে হোসেন সোহরাওয়ার্দীর প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন আপদমস্তক একজন গণতন্ত্রমনা রাজনীতিবীদ। মুসলিম লীগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার রাজনীতিতে প্রবেশ ঘটে। ১৯৩১ সালে 'নিখিল ভারত মুসলিম যুব সংস্থা' গঠন করেন এবং ১৯৩৭ সালের নির্বাচনে মুসলিম লীগকে সংখ্যাগরিষ্ঠতা এনে দেন। অবিভক্ত বাংলার স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি বঙ্গভঙ্গের বিপদ সম্পর্কে সতর্ক ছিলেন ও এক স্বাধীন সম্মিলিত বঙ্গগঠনের পক্ষে ছিলেন। ১৯৪৯ সালে তিনি 'আওয়ামী মুসলিম লীগ' গঠন করেন, যা পরে 'আওয়ামী লীগ' নামে পরিচিতি লাভ করে। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট গঠনে নেতৃত্ব দিয়ে মুসলিম লীগের ক্ষমতা কমিয়ে দেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সবসময় বিরোধী দল গঠনের গুরুত্ব ব্যক্ত করতেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। ১৯৬২ সালে তিনি National Democratic Front গঠনে অংশগ্রহণ করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম চালিয়ে যান। তার বিশ্বাস ছিল, 'বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী' এবং জনগণের রায় সর্বোচ্চ।সুতরাং, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন দূরদর্শী, সংগ্রামী এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পৃষ্ঠপোষক। তার অবদান বাংলা ও পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় আজও স্মরণীয় এবং তিনি ছিলেন নববাংলার আদর্শ স্রষ্টা।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।