উদ্দীপকে উল্লিখিত কদর আলীর সাথে তোমার পঠিত কোন নেতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কদর আলীর সাথে আমার পঠিত শহিদ তিতুমীরের সাদৃশ্য আছে।ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক শহিদ তিতুমীর সমাজ ও ধর্মের নামে প্রচলিত কুসংস্কার দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি জমিদার, নীলকর ও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং শোষণমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জীবন উৎসর্গ করেন।উদ্দীপকে কদর আলীর যে বর্ণনা দেওয়া হয়েছে, তা শহিদ তিতুমীরের জীবনের সাথে স্পষ্ট সাদৃশ্যপূর্ণ। কদর আলী ছোটবেলা থেকেই কুস্তি ও অস্ত্রচালনায় পারদর্শিতা দেখিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, যা তিতুমীরের বাল্যজীবনের প্রতিচ্ছবি। সমাজ ও ধর্মীয় সংস্কার এবং জমিদার ও নীলকরদের অন্যায়ের বিরুদ্ধে কদর আলীর সংগ্রাম, তিতুমীরের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিফলন। কদর আলী যেমন অত্যাচারীদের হাত থেকে কৃষকদের রক্ষায় দুর্গ নির্মাণ ও স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন, তেমনি তিতুমীরও বারো হাজার অনুসারী নিয়ে বাঁশের কেল্লা তৈরি করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেন। অতএব, কদর আলীর জীবনচরিত্র 'শহিদ তিতুমীরের জীবন ও সংগ্রামেরই প্রতিরূপ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কদর আলীর সাথে তোমার পঠিত কোন নেতার সাদৃশ্য আছে? ব…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর