উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্বের অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব তথা নবাব স্যার সলিমুল্লাহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছিলেন।নবাব স্যার সলিমুল্লাহ উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাগত অগ্রগতির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি মুসলমানদের স্বার্থরক্ষায় একাধারে দূরদর্শী নেতা, সংগঠক ও শিক্ষা-সংস্কারক ছিলেন। তার অবদান বাংলা তথা ভারতীয় মুসলমানদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাগত প্রভৃতি ক্ষেত্রে তিনি তার স্পর্শে আলোকিত করেছেন। রাজনৈতিক ক্ষেত্রে তিনি বঙ্গভঙ্গকে সমর্থন করে পূর্ববাংলার মুসলমানদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। ঢাকায় মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন এবং ১৯০৬ সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা তারই প্রত্যক্ষ উদ্যোগে সম্পন্ন হয়। তিনি মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি উত্থাপন করেন, যা ১৯০৯ সালের মরেনমিন্টো সংস্কারে বাস্তবায়িত হয়। শিক্ষা ক্ষেত্রেও তার অবদান অনুস্বীকার্য। আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিশ শীল প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষ্যাচসংষ্কাশাল নারীশিক্ষায় অংশগ্রহণ। এবংসস্টাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যাকীর ভূমিকা বিশাল। ঢাকায় হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয়ের দাবিসহ ১৯৮০ সালে ভাইসরয়ের নিকট ৮ দফা দাবি উপস্থাপন ছিল তার দূরদর্শিতার প্রমাণ। ঢাকার সলিমুল্লাহ মুসলিম হল, এতিমখানা ও মিটফোর্ড হাসপাতাল তার সামাজিক অবদানের সাক্ষ্য বহন করে।সার্বিকভাবে বলা যায়, নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের রাজনৈতিক জাগরণ ও শিক্ষায় অগ্রগতির পথপ্রদর্শক ছিলেন। তার দূরদর্শিতা ও নেতৃত্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্বের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর