জনাব 'ক'-এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে? উদ্দীপকের আলোকে তার অবদান বর্ণনা কর।
উত্তর: জনাব 'ক'-এর সাথে আমার পঠিত শহীদ তিতুমীরের মিল রয়েছে। ব্রিটিশ ভারতে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।উদ্দীপকের জনাব 'ক' সমাজ সংস্কারক; ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহকারী; বাঁশের কেল্লা নির্মাণকারী- এরূপ তথ্যগুলো স্পষ্টভাবে শহীদ তিতুমীরকে উপস্থাপন করে।শহীদ তিতুমীর ছিলেন বাংলার একজন মহান সমাজ সংস্কারক ও দেশপ্রেমিক নেতা। তিনি সাধারণ মানুষকে জমিদার ও নীলকরদের শোষণ থেকে রক্ষা করার পাশাপাশি কৃষক ও শ্রমজীবীদের অধিকার সম্পর্কে সচেতন করে তাদের সংগঠিত করেছিলেন। তিতুমীরের নেতৃত্বে সাধারণ মানুষ ন্যায় ও স্বাধীনতার পথে সাহসী ভূমিকা নিয়েছিল। সমাজ সংস্কারক হিসেবে তিনি হিন্দু-মুসলিম রায়তদের একত্রিত করে জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য সামরিক প্রশিক্ষণ দিয়েছিলেন। ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহকারী হিসেবে চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুরের কিছু অংশে কার্যত স্বাধীন এলাকা গঠন করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। তবে বারাসাতের সংঘর্ষে ইংরেজ বাহিনী পরাজিত হলেও শক্তিশালী কামানের আঘাতে তার নির্মিত বাঁশের কেল্লা ধ্বংস হয়। তিতুমীর ও তার অনুসারীরা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে শাহাদাৎ বরণ করেন।তার এই নেতৃত্ব ও ত্যাগ সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা, ন্যায় এবং সমাজ সংস্কারের চেতনা স্থায়িভাবে প্রতিষ্ঠা করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব 'ক'-এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে? উদ…
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর