শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত জনাব করিম এর সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব করিমের সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে জনাব করিম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কৃষকদের উন্নয়নে অবদান রাখে, । ঠিক তেমনই শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেরে বাংলা এ. কে. ফজলুল হকের রাজনৈতিক শক্তির উৎস ছিল এ দেশের কৃষক সমাজ, তিনি ১৯১৩ সালের ৪ এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে 'কৃষি ঋণ আইন' পাস করে বাংলার অসহায় কৃষকদেরকে সুদখোর মহাজনদের শোষণ থেকে রক্ষা করতে সচেষ্ট হন, অবহেলিত ও অশিক্ষিত কৃষকদের রাজনৈতিক দিক দিয়ে সচেতন করে তোলার জন্য তিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধে 'কৃষক-প্রজা আন্দোলন' গড়ে তোলেন, ১৯৩৭ সালের সাধারণ নির্বাচনের পর বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কৃষকদের জন্য ঋণ সালিসী বোর্ড গঠন করেন। ১৯৩৮ সালে তারই উদ্যোগে 'বঙ্গীয় প্রজাস্বত্ব আইন' পাস করা হয়। পরবর্তীতে এই আইনের আলোকে ১৯৫০ সালে 'জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় এবং জমিদারি প্রথার অবসান ঘটে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত জনাব করিম এর সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মক…

উদ্দীপক

জমিদার ও মহাজনদের দ্বারা কৃষকদের শোষণ ও অত্যাচার দেখে জনাব করিম ব্যথিত হন এবং রাজনীতিতে যোগ দেন । তাঁর আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন, মহাজনী ও প্রজাস্বত্ব আইন পাস হয় । ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

কর্ম কমিশনের প্রধানের পদবি চেয়ারম্যান।

উত্তর

ইভটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথে-ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতন নির্দেশক একটি শব্দ,বর্তমানে ইভটিজিং বেড়ে যাওয়ার পেছনে পরিবারে নারীদের যথাযথ মূল্যায়ন না করা, নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙিগ অনেকটা দায়ী। এছাড়া ও ধর্মীয় মূল্যবোধের অভাব, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ব্যাপক প্রভাব ফেলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব করিমের সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে জনাব করিম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কৃষকদের উন্নয়নে অবদান রাখে, । ঠিক তেমনই শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেরে বাংলা এ. কে. ফজলুল হকের রাজনৈতিক শক্তির উৎস ছিল এ দেশের কৃষক সমাজ, তিনি ১৯১৩ সালের ৪ এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে 'কৃষি ঋণ আইন' পাস করে বাংলার অসহায় কৃষকদেরকে সুদখোর মহাজনদের শোষণ থেকে রক্ষা করতে সচেষ্ট হন, অবহেলিত ও অশিক্ষিত কৃষকদের রাজনৈতিক দিক দিয়ে সচেতন করে তোলার জন্য তিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধে 'কৃষক-প্রজা আন্দোলন' গড়ে তোলেন, ১৯৩৭ সালের সাধারণ নির্বাচনের পর বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কৃষকদের জন্য ঋণ সালিসী বোর্ড গঠন করেন। ১৯৩৮ সালে তারই উদ্যোগে 'বঙ্গীয় প্রজাস্বত্ব আইন' পাস করা হয়। পরবর্তীতে এই আইনের আলোকে ১৯৫০ সালে 'জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় এবং জমিদারি প্রথার অবসান ঘটে।

উত্তর

কৃষিকাজে অবদান ছাড়াও শেরে বাংলা রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রেও অনেক, জনহিতকর কাজ করেছেন। শেরে বাংলা ১৯১১ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯১৩ সালে সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। এভাবেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়,শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন একজন রাজনৈতিক বটবৃক্ষ, তিনি ১৯৩০-৩২ সালে তিনটি গোলটেবিল বৈঠকে অসাম্প্রদারি মন নিয়ে আলোচনায় অংশ নেন এবং জোরালো বক্তব্য পেশ করেন।১৯১৬ সালে হিন্দু মুসলমানের স্বার্থ রক্ষায় 'লক্ষ্ণৌ চুক্তি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ১৯১৯ সালে মেদিনীপুরে অনুষ্ঠিত- বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনে সভাপত্বিত্ব করেন, ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন,এছাড়াও যুক্তফ্রন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেরে বাংলা এ. কে. ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন, একইসাথে তিনি শিক্ষাবিস্তারেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের তিনি ছিলেন অন্যতম প্রধান সংগঠক, এ সম্মেলনে তিনি আধুনিক বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষার উপর জোর দেন। ১৯১৩ সালে তিনি একটি গণমুখী শিক্ষা পরিকল্পনা পেশ করেন, শেরে বাংলার অক্লান্ত প্রচেষ্টায় কলিকাতায় টেইলর, কারমাইকেল ও বেকার হোসেন প্রতিষ্ঠিত হয়। ১৯২৪ সালে তিনি কলিকাতার 'ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা এবং 'মুসলিম শিক্ষা তহবিল' গঠন করেন, তিনি মহিলাদের জন্য কলকাতায় 'লেডি ব্রেবোর্ন কলেজ এবং ঢাকায় 'ইডেন কলেজ' স্থাপন করেন, শেরে বাংলা এ.কে ফজলুল হককে বলা হয় 'ডাল-ভাতের 'রাজনীতির' প্রবক্তা এবং বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।