শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরিতে উদ্দীপকে উল্লিখিত 'খ' ব্যক্তিত্বের ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরিতে তিতুমীরের অসামান্য ভূমিকা রয়েছে।উদ্দীপকে 'খ' ব্যক্তিত্বের ছকে উল্লেখ রয়েছে- মক্কায় গিয়ে সৈয়দ বেরেলভীর শিষ্যত্ব গ্রহণ, জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধরত অবস্থায় শহিদ হন- এ তিনটি তথ্য তিতুমীরের সাথেই সাদৃশ্যপূর্ণ।শহিদ তিতুমীর ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সংগ্রামী পুরুষ। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তার সংগ্রামী চেতনা জাতিকে শিখিয়েছে আত্মমর্যাদা ও স্বাধীনতার মূল্য। কেননা শহিদ তিতুমীরই প্রথম ব্যক্তি যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গণবিদ্রোহ সংগঠিত করেন এবং দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্রধারণ করেন। যদিও তার বিদ্রোহ আপাতদৃষ্টিতে সফল হয়নি, চূড়ান্তভাবে এটি ছিল অত্যাচার ও শোষণের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদ। তিতুমীর অন্যায়ের কাছে মাথা নত করেননি; বরং ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন। তার বাঁশের কেল্লার প্রতিরোধ বাঙালির স্বাধীনতা চেতনায় যুগান্তকারী প্রভাব ফেলে। তার সংগ্রাম জাতিকে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণে। এভাবেই তিতুমীরের বিদ্রোহ সরাসরি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিসংগ্রামের পথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সুতরাং বলা যায়, শহিদ তিতুমীরের সংগ্রাম ও আত্মত্যাগ ছিল যেকোনো স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস, যা বাঙালির জাতিসত্তা গঠনে এক ঐতিহাসিক অবদান রেখেছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরিতে উদ্দীপকে উল্লিখিত 'খ' …

Sylhet · 2025

উত্তর

'ঋণ সালিশি বোর্ড' হলো একটি সরকারি আইনি সংস্থা, যেটি অসহায় ও ঋণগ্রস্ত কৃষককে সহায়তা এবং আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে নিজেদের জমির দখল নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রিটিশ শাসনাধীন ভারতের বাংলা প্রদেশে গঠন করা হয়।

উত্তর

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতী ভূমিকার জন্য মজলুম জননেতা বলা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতে জমিদার, মহাজন, সুদখোর, দালাল, নায়েব-গোমস্তাদের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারাজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

উত্তর

উদ্দীপকে 'ক' চিত্রে হাজী শরীয়তউল্লাহকে ইঙ্গিত করা হয়েছে।হাজী শরীয়তউল্লাহ ছিলেন উনিশ শতকের একজন বিশিষ্ট ধর্মীয় ও সমাজ সংস্কারক, যিনি বাংলার মুসলমানদের ধর্মীয় সচেতনতা ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করতে অনন্য ভূমিকা পালন করেন। তিনি ফরায়েজি আন্দোলনের মাধ্যমে মুসলমানদের কুসংস্কার ও অনৈতিক আচার-অনুষ্ঠানের বিরুদ্ধে সংগ্রাম করেন এবং ইসলামি জীবনচর্চা অনুসরণের আহ্বান জানান।উদ্দীপকে উল্লিখিত 'ক' চিত্রের ধর্মপ্রাণ, সৎ ও সমাজ সংস্কারক ব্যক্তি হলেন হাজী শরীয়তউল্লাহ। কারণ তিনি ১৮ বছর বয়সে মক্কায় গিয়ে দীর্ঘ ২০ বছর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং ওয়াহাবি মতাদর্শে প্রভাবিত হন। ফিরে এসে তিনি বাংলার মুসলমান সমাজে প্রচলিত অনৈসলামিক কর্মকাণ্ড যেমন- পিরপূজা, কবর পূজা, দরগায় মানত ইত্যাদির ঘোর বিরোধিতা করেন। ফরজ পালনভিত্তিক ধর্মচর্চা প্রতিষ্ঠা করে তিনি মুসলমানদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেন। ইংরেজ শাসন ও জমিদারদের অত্যাচারে মুসলমানরা যখন সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছিল, তখন তিনি তাদের জন্য ফরায়েজি আন্দোলন শুরু করেন। ধর্মের মাধ্যমে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সমাজ পরিবর্তনে তার অবদান অনস্বীকার্য। অতএব, উপস্থাপিত চিত্রে যে ব্যক্তিত্বকে বোঝানো হয়েছে, তিনি নিঃসন্দেহে হাজী শরীয়তউল্লাহ।

উত্তর

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরিতে তিতুমীরের অসামান্য ভূমিকা রয়েছে।উদ্দীপকে 'খ' ব্যক্তিত্বের ছকে উল্লেখ রয়েছে- মক্কায় গিয়ে সৈয়দ বেরেলভীর শিষ্যত্ব গ্রহণ, জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধরত অবস্থায় শহিদ হন- এ তিনটি তথ্য তিতুমীরের সাথেই সাদৃশ্যপূর্ণ।শহিদ তিতুমীর ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সংগ্রামী পুরুষ। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তার সংগ্রামী চেতনা জাতিকে শিখিয়েছে আত্মমর্যাদা ও স্বাধীনতার মূল্য। কেননা শহিদ তিতুমীরই প্রথম ব্যক্তি যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গণবিদ্রোহ সংগঠিত করেন এবং দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্রধারণ করেন। যদিও তার বিদ্রোহ আপাতদৃষ্টিতে সফল হয়নি, চূড়ান্তভাবে এটি ছিল অত্যাচার ও শোষণের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদ। তিতুমীর অন্যায়ের কাছে মাথা নত করেননি; বরং ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন। তার বাঁশের কেল্লার প্রতিরোধ বাঙালির স্বাধীনতা চেতনায় যুগান্তকারী প্রভাব ফেলে। তার সংগ্রাম জাতিকে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণে। এভাবেই তিতুমীরের বিদ্রোহ সরাসরি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিসংগ্রামের পথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সুতরাং বলা যায়, শহিদ তিতুমীরের সংগ্রাম ও আত্মত্যাগ ছিল যেকোনো স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস, যা বাঙালির জাতিসত্তা গঠনে এক ঐতিহাসিক অবদান রেখেছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।