শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দৃশ্য-১ এ কোন ব্যক্তিত্বকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর সাথে আমার পঠিত শেরে বাংলা এ. কে. ফজলুল হক-এর সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে জনাব 'ক' আইন পেশা ত্যাগ করে রাজনীতিতে এসে দরিদ্র কৃষকদের কল্যাণে কাজ করেছেন। এই অবস্থার সঙ্গে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জীবনের স্পষ্ট মিল রয়েছে।শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন অসাধারণ মেধাবী, মানবতাবাদী ও আপোসহীন নেতা। তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও বাংলার সাধারণ জনগণের দুঃখ-কষ্ট দেখে তিনি রাজনীতিতে, সক্রিয় হন। বাংলার ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি আইন ব্যবসায় সাফল্য অর্জনের পরও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখেই রাজনীতিতে যোগ দেন। বাংলার কৃষকদের শোষণমুক্ত করার উদ্দেশ্যে তিনি 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 'কৃষক-প্রজা পার্টিতে রূপ নেয়। ১৯৩৭সালে প্রাদেশিক নির্বাচনে বিজয়ী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কৃষকদের স্বার্থরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যেমন: কৃষিঋণ সহজলভ্য করা, মহাজনী শোষণ কমানো ইত্যাদি। জনাব 'ক' যেমন কৃষকের জন্য দায়িত্ব পালন করেন, তেমনি ফজলুল হকও ছিলেন কৃষকের নেতা। কাজেই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর সঙ্গে শেরে বাংলার রাজনৈতিক জীবন ও উদ্দেশ্যের একটি সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের দৃশ্য-১ এ কোন ব্যক্তিত্বকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব 'ক' সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অসাধারণ মেধাবী ছিলেন এবং একই সাথে একাধিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে, সরকারি চাকরি ছেড়ে আইন ব্যবসায় শুরু করেন। পরবর্তীতে রাজনীতিতে যোগদান করে কৃষকদের জন্য অবদান রাখেন। দৃশ্যকল্প-২: জনাব 'খ' সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য শিক্ষাজীবন শেষ করে রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা করেন। তিনি একটি বিরোধী দল গঠনে অবদান রাখেন। রাজনীতির কারণে কারাবরণ করেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিদেশে চিকিৎসা নেন এবং সেখানেই মারা যান।

Sylhet · 2025

উত্তর

১৯২৩ সালে হিন্দু-মুসলমানদের দাবি-দাওয়া সংবলিত ঐতিহাসিক চুক্তিই 'বেঙ্গল প্যাক্ট' নামে খ্যাত।

উত্তর

ব্রিটিশ শোষণের যাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন মীর নিসার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা-জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতার অভিযোগ করলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালে তিনি দলবলসহ চব্বিশ পরগনার কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষকসেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর সাথে আমার পঠিত শেরে বাংলা এ. কে. ফজলুল হক-এর সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে জনাব 'ক' আইন পেশা ত্যাগ করে রাজনীতিতে এসে দরিদ্র কৃষকদের কল্যাণে কাজ করেছেন। এই অবস্থার সঙ্গে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জীবনের স্পষ্ট মিল রয়েছে।শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন অসাধারণ মেধাবী, মানবতাবাদী ও আপোসহীন নেতা। তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও বাংলার সাধারণ জনগণের দুঃখ-কষ্ট দেখে তিনি রাজনীতিতে, সক্রিয় হন। বাংলার ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি আইন ব্যবসায় সাফল্য অর্জনের পরও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখেই রাজনীতিতে যোগ দেন। বাংলার কৃষকদের শোষণমুক্ত করার উদ্দেশ্যে তিনি 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 'কৃষক-প্রজা পার্টিতে রূপ নেয়। ১৯৩৭সালে প্রাদেশিক নির্বাচনে বিজয়ী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কৃষকদের স্বার্থরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যেমন: কৃষিঋণ সহজলভ্য করা, মহাজনী শোষণ কমানো ইত্যাদি। জনাব 'ক' যেমন কৃষকের জন্য দায়িত্ব পালন করেন, তেমনি ফজলুল হকও ছিলেন কৃষকের নেতা। কাজেই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর সঙ্গে শেরে বাংলার রাজনৈতিক জীবন ও উদ্দেশ্যের একটি সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের জনাব 'খ' তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনীতিতে তার অবদান অসামান্য।হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিক ও গণতন্ত্রপ্রেমী নেতা। তিনি নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি ছিলেন নিষ্ঠাবান এবং আজীবন গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন। আইনের শাসন, স্বাধীন আইনসভা ও শক্তিশালী বিরোধী দলকে তিনি গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতেন।উদ্দীপকে উল্লিখিত 'খ' ব্যক্তিত্ব হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী যিনি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী হয়ে বলেছিলেন, 'বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী'। তার রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। পাকিস্তানের রাজনীতিতে তিনি প্রথম শক্তিশালী বিরোধী দল গঠন করেন, যা গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র অর্থহীন। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে যখন অনেক রাজনৈতিক নেতা ভীত হয়ে আত্মগোপনে চলে যান, তখন সোহরাওয়ার্দী ছিলেন সোচ্চার ও সংগ্রামী। তিনি সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ১৯৬২ সালে তার নেতৃত্বে গঠিত হয় National Democratic Front (NDF), যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ ছিল। তিনি সবসময় বিশ্বাস করতেন জনগণের রায়ই চূড়ান্ত, এবং জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। ষড়যন্ত্রের রাজনীতিকে তিনি ঘৃণা করতেন এবং শৃঙ্খলাপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিকেই গ্রহণ করেছিলেন।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।