উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনীতিবিদের শিক্ষাবিষয়ক অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতা হলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। তিনি শিক্ষাক্ষেত্রে অসমান্য অবদান রাখেন।উদ্দীপকের জনাব 'X [গণিত] গ্রাম বাংলায় নিজের প্রচেষ্টায় বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার সাথে সাদৃশ্যপূর্ণ নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক শিক্ষাক্ষেত্রে সাধারণ মানুষের জন্য শিক্ষার দুয়ার খুলে দেন। গ্রামীণ জনগোষ্ঠী যেন শিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যে তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সরাসরি শিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন। তার প্রচেষ্টায় গড়ে ওঠে চাখার কলেজ, হরগঙ্গা কলেজ ও আদিনা ফজলুল হক কলেজের মতো প্রতিষ্ঠান। মুসলিম নারীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন লেডি ব্রাবোন কলেজ ও ইডেন গার্লস কলেজ। সর্বস্তরের শিক্ষার্থীর জন্য হোস্টেল নির্মাণ এবং তহবিল গঠনের উদ্যোগ নেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা একটি জাতির ভিত্তি, আর সেই ভিত্তিকে দৃঢ় করতেই তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। সর্বোপরি শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন কৃষককুলের বন্ধু, সমাজসংস্কারক এবং একজন দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষানুরাগী। তিনি বিশ্বাস করতেন, সমাজের প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন শিক্ষার আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এ লক্ষ্যে তিনি শিক্ষাবিস্তারে নিরলস ভূমিকা পালন করেন।আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কৃষককূলের নেতা হলেও শেরে বাংলা এ. কে. ফজলুল হক শিক্ষা ক্ষেত্রেও অভূতপূর্ব অবদান রেখেছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনীতিবিদের শিক্ষাবিষয়ক অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর