শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব নবাব স্যার সলিমুল্লাহর প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে।উদ্দীপকের ছকে যে রাজনীতিবিদদের তিনটি বৈশিষ্ট্য যেমন-রাজনৈতিক দলের প্রস্তাবনা, বঙ্গভঙ্গের প্রতি সমর্থন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকার কথা উল্লেখ রয়েছে আমার পাঠ্যপুস্তক অনুযায়ী, তিনি হলেন নবাব স্যার সলিমুল্লাহ। তিনি বঙ্গভঙ্গের সমর্থনে অবস্থান নিয়ে পূর্ব বাংলার মুসলমানদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুসলিমদের স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্দেশ্যে তিনি মুসলিম লীগের প্রস্তাবনা দেন, যা ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। অপরদিকে, শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, সলিমুল্লাহ মুসলিম হল প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরিতে বিশেষ অবদান রাখেন। সর্বোপরি নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন উপমহাদেশের একজন দূরদর্শী মুসলিম নেতা, যিনি পূর্ব বাংলার মুসলমানদের রাজনৈতিক ও শিক্ষাগত মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। তিনি বঙ্গভঙ্গ সমর্থন, মুসলিম লীগ প্রতিষ্ঠা ও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন।এসব কার্যকলাপের মাধ্যমে নবাব স্যার সলিমুল্লাহ পূর্ব বাংলার মুসলমানদের অগ্রগতির রূপকার হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিফলিত হয়েছে? ব্যাখ্…

Barisal · 2025

উত্তর

তিতুমীরের পুরো/ প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।

উত্তর

মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল। মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা ও চিন্তাধারার প্রসার ঘটানো। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মুসলমান সমাজ শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। হিন্দু সম্প্রদায় ব্রিটিশ শিক্ষাব্যবস্থার সুফল গ্রহণ করলেও মুসলমানরা নানা ধর্মীয় ও সামাজিক কারণে 'পাশ্চাত্য শিক্ষার প্রতি অনাগ্রহী ছিল। এই প্রেক্ষাপটে নবজাগরণ ঘটাতে এবং মুসলমান সমাজকে জাগ্রত করতে নবাব আব্দুল লতিফ ১৮৬৩ সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি মুসলমানদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলে এবং সামাজিক ও বৌদ্ধিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব নবাব স্যার সলিমুল্লাহর প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে।উদ্দীপকের ছকে যে রাজনীতিবিদদের তিনটি বৈশিষ্ট্য যেমন-রাজনৈতিক দলের প্রস্তাবনা, বঙ্গভঙ্গের প্রতি সমর্থন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকার কথা উল্লেখ রয়েছে আমার পাঠ্যপুস্তক অনুযায়ী, তিনি হলেন নবাব স্যার সলিমুল্লাহ। তিনি বঙ্গভঙ্গের সমর্থনে অবস্থান নিয়ে পূর্ব বাংলার মুসলমানদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুসলিমদের স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্দেশ্যে তিনি মুসলিম লীগের প্রস্তাবনা দেন, যা ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। অপরদিকে, শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, সলিমুল্লাহ মুসলিম হল প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরিতে বিশেষ অবদান রাখেন। সর্বোপরি নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন উপমহাদেশের একজন দূরদর্শী মুসলিম নেতা, যিনি পূর্ব বাংলার মুসলমানদের রাজনৈতিক ও শিক্ষাগত মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। তিনি বঙ্গভঙ্গ সমর্থন, মুসলিম লীগ প্রতিষ্ঠা ও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন।এসব কার্যকলাপের মাধ্যমে নবাব স্যার সলিমুল্লাহ পূর্ব বাংলার মুসলমানদের অগ্রগতির রূপকার হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

উত্তর

উদ্দীপকের ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন নবাব স্যার সলিমুল্লাহ। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অঙ্গনে তার অবদান অসমান্য।ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের অধিকার ও স্বার্থ রক্ষায় যারা কার্যকর নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে নবাব স্যার সলিমুল্লাহ অন্যতম। তিনি ১৮৭১ সালে ঢাকার সম্ভ্রান্ত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। মুসলিম সমাজের সামাজিক ও রাজনৈতিক পশ্চাৎপদতার প্রেক্ষিতে তিনি রাজনৈতিক জাগরণে নেতৃত্ব দিয়েছেন। তার দূরদর্শী চিন্তা, সাহসী ভূমিকা ও সংগঠন গঠনের ক্ষমতা মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানরা শিক্ষা, প্রশাসন, ব্যবসায় ও সমাজব্যবস্থায় পিছিয়ে ছিল। এই বাস্তবতায় তিনি বঙ্গভঙ্গ সমর্থন করেন, যাতে মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ে। বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে নতুন প্রদেশ গঠিত হলে তিনি ঢাকাকে তার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন, যার ফলে মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন ঘটে। তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠনের মাধ্যমে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সংগঠনের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম হয় তারই প্রস্তাবনায়, যা মুসলমানদের সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। এছাড়া তিনি স্বতন্ত্র নির্বাচকমণ্ডলীর দাবিতে সক্রিয় ছিলেন, যার ফলে মুসলমানরা আইনসভায় উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে। এসব উদ্যোগের মাধ্যমে তিনি মুসলিম সমাজে আত্মবিশ্বাস ও রাজনৈতিক চেতনার জাগরণ ঘটান। আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, নবাব স্যার সলিমুল্লাহর অবদান শুধু তার সময়ে সীমাবদ্ধ ছিল না; বরং মুসলমানদের রাজনৈতিক ঐক্য ও দাবি আদায়ের পথ তৈরির মাধ্যমে তিনি ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছেন।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।