উদ্দীপকে কোন সংগ্রামী নেতার রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছেলেবেলা থেকেই সাহসী ও প্রতিবাদী এবং অন্যায়ের সাথে আপসহীন ছিলেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের পেছনে প্রতিটি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল সক্রিয়। তাঁর উত্থাপিত ছয় দফা দাবিতে বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং বাঙালি নিজেদের অধিকার সচেতন হয়ে ওঠে। এই ছয় দফার ভিত্তিতেই ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া বিজয় অর্জন করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করায় বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৭ মার্চের ভাষণে বাঙালিদের মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এ প্রেক্ষাপটে পাকিস্তানি সামরিক বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ওপর 'অপারেশন সার্চলাইট' নামে গণহত্যা শুরু করে। ফলে বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণায় সাড়া দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত করে। উদ্দীপকে বাংলাদেশের একজন সংগ্রামী নেতা সম্পর্কে কিউবার এক অবিসংবাদিত নেতার উক্তি তুলে ধরা হয়েছে। তিনি বলেন, 'আমি হিমালয় দেখিনি তবে বঙ্গবন্ধুকে দেখলাম। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান। এভাবে আমি হিমালয় দেখার অভিজ্ঞতাই লাভ করলাম।' কিউবার অবিসংবাদিত নেতার এ উক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনকেই নির্দেশ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সংগ্রামী নেতার রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর