উদ্দীপকের সাথে ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তিত্বের ফি: পরিলক্ষিত হয়? ব্যাখ্যা ৩ করো।
উত্তর: উদ্দীপকের সাথে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্ব নবাব আব্দুল লতিফ এর মিল পরিলক্ষিত হয়। নবাব আব্দুল লতিফ ১৮২৮ সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্র ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি ইংরেজি, আরবি, ফার্সি ও উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি প্রথম জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন শিক্ষকতা করেন এবং পরে ১৮৪৯ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। ১৮৫৪ থেকে ১৮৬৭ সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮৬২ সালে ব্রিটিশ সরকার তাঁকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার একজন সদস্য হিসেবে মনোনীত করেন। ১৮৬৩ সালে 'মুসলিম সাহিত্য সমিতি' নামে তিনি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। শিক্ষার প্রতি অনুরাগের জন্য ব্রিটিশ সরকার তাঁকে কলিকাতা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য হিসেবে নিযুক্ত করেন। ১৮৮০ সালে ব্রিটিশ সরকার তাঁকে ' নবাব' এবং আরো পরে 'নবাব বাহাদুর' উপাধিতে ভূষিত করেন। ১৮৯৩ সালের ১০ জুলাই তিনি ইন্তেকাল করেন। সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে অবদান : সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য। সংক্ষেপে এগুলে সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো: ১. ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদেরকে উদ্বুদ্ধকরণ: ইংরেজ শাসকগোষ্ঠী ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ফার্সির পরিবর্তে ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করলে মুসলমানদের বিপর্যয় চূড়ান্ত পর্যায়ে নেমে আসে। গোঁড়া ও কুসংস্কারাচ্ছন্ন এক শ্রেণির ধর্মীয় নেতা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান শিক্ষাকে নাজায়েজ ঘোষণা করে। নবাব আব্দুল লতিফ নিজেই ইংরেজি, আরবি প্রভৃতি ভাষায় সুশিক্ষিত হয়ে স্বজাতিকে ইংরেজি তথা আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন। ২. মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা: ১৮৬৩ সালে 'মোহামেডান লিটারেরি সোসাইটি' প্রতিষ্ঠা করেন। মোহামেডান লিটারেরি সোসাইটি বা 'মুসলিম সাহিত্য সমাজ' বাংলার মুসলমান জনগণের মধ্যে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে। ৩. মোহসিন ফান্ডের সুরক্ষা ও সুব্যবস্থাকরণ: নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় 'মোহসিন ফান্ডের' অর্থ শিয়া-সুন্নি নির্বিশেষে সমস্ত দরিদ্র ও মেধাবী মুসলিম ছাত্রদের মধ্যে প্রদান করার ব্যবস্থা গৃহীত হয়। ৪. কলকাতা আলীয়া মাদ্রাসা উন্নত ও আধুনিকীকরণ: তিনি কলিকাতার আলীয়া মাদ্রাসাকে উন্নত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সচেষ্ট হন। ৫. হিন্দু কলেজকে সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করার প্রচেষ্টা: তিনি কলিকাতার বিখ্যাত 'হিন্দু কলেজকে' হিন্দু- মুসলিম নির্বিশেষে সকল শ্রেণির ছাত্রদের জন্য উন্মুক্ত করার প্রস্তাব রাখেন। এ প্রস্তাব গৃহীত হলে পরবর্তী সময়ে 'হিন্দু কলেজ' 'প্রেসিডেন্সি কলেজে' রূপান্তরিত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তিত্বের ফি: পরিলক্ষিত হয়? …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর