উদ্দীপকে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের যে নেতার অবদান প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের যে নেতার অবদান প্রতিকলিত হয়েছে তিনি হলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। উদ্দীপকের জনপ্রিয় নেতা মিঃ রহমান কৃষকদের মুক্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তিনি মহাজনদের কবল থেকে কৃষকদের মুক্তির জন্য এবং ভূস্বামীদের কবল থেকে জমি ফিরে পাওয়ার জন্য দুটি আইন প্রণয়ন করেন। এখানে শেরে বাংলা এ. কে. ফজলুল হককে বোঝানো হয়েছে। শেরে বাংলা এ. কে. ফজলুল হক কংগ্রেস ও মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তিনি ছিলেন মূলত কৃষক-প্রজার নেতা। কৃষক-প্রজা আন্দোলন শেরে বাংলাকে রাজনীতির শীর্ষে নিয়ে এসেছে। চল্লিশের দশকে কৃষক-প্রজা আন্দোলন নানা কারণে দুর্বল হয়ে পড়ে। তবে বিশ শতকের প্রথমদিকে সারা বাংলাজুড়ে স্বতঃস্ফূর্তভাবে যে প্রজা আন্দোলন গড়ে উঠেছিল, তাকে সমন্বিত করে শেরে বাংলা একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠায় উদ্যোগী হন। ১৯৩৬ সালের নতুন সংগঠিত রাজনৈতিক দলের নামকরণ করা হয় কৃষক-প্রজা পার্টি। এই রাজনৈতিক দল ১৯৩৭ সালে প্রাদেশিক নির্বাচনে ফজলুল হকের নেতৃত্বে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এবং সাধারণ মানুষের জন্য 'ডাল-ভাত' কর্মসূচি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি করে। নির্বাচনের পরে শেরে বাংলার নেতৃত্বে প্ৰজা-লীগ কোয়ালিশনে মন্ত্রিসভা গঠন করে। ফজলুল হক দরিদ্র ও কৃষক প্রজাদের সুদখোর মহাজন ও জমিদারদের কবল থেকে রক্ষা করেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন, মহাজনি ও প্রজাস্বত্ব আইন পাস হয়। ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের যে নেতার অবদান প্রতিফলিত হয়েছে …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর