“উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাঁথা”— আলোচনা করো।
উত্তর: “উক্ত মহান নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাঁথা।”— উক্তিটি যথার্থ। স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান রয়েছে। বঙ্গবন্ধুর দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছিল। বাঙালির স্বাধিকার আদায়ে আন্দোলন করায় তিনি পাকিস্তানের শাসকগোষ্ঠীর প্রধান শত্রুতে পরিণত হন। ভোগ করেন জেল, জুলুম ও অত্যাচার। ভাষা আন্দোলন থেকে শুরু করে পূর্ব বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক। ১৯৬৬ সালে তার উত্থাপিত ছয় দফা দাবিতে বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং বাঙালি নিজেদের অধিকার আদায়ে সচেতন হয়ে ওঠে। যার ফলাফল দেখা যায় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মধ্যে। নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করলেও বঙ্গবন্ধু ক্ষমতায় যেতে পারেননি। এরপর পাক-সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে ওঠেন এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন। এরই প্রেক্ষিতে তিনি ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। তাঁর এ ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের ঘটনার প্রেক্ষিতে ২৬ মার্চ প্রথম প্রহরে পাক-হানাদারদের নিকট বন্দি হওয়ার পূর্বেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণায় সাড়া দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাঙালি অর্জন করে তাদের চূড়ান্ত বিজয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
“উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাঁথা”— আলোচনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর