শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব শাহীন কোন নেতার আদর্শ অনুসরণ করে চলেন? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের জনাব শাহীন যে নেতার আদর্শ অনুসরণ করে চলেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উদ্দীপকের জনপ্রিয় ছাত্রনেতা জনাব শাহীন রাজনৈতিক জীবনে যে নেতার আদর্শ অনুসরণ করে চলেন তিনি ১৭ মার্চ ১৯২০ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। ১৯৩৯ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার নির্যাতিত মানুষের মুক্তির লক্ষ্যে তিনি বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রণ করেন। তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিভিন্ন অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করে বার বার কারাবরণ করেছেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির সনদ' খ্যাত ছয় দফা পেশ করেন। এই ছয় দফা দাবির প্রতি ভীত হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা করে। ১৯৬৯ সালের গণ আন্দোলনের চাপে পাকিস্তানি সরকার তাঁর বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে জনাব শাহীন কোন নেতার আদর্শ অনুসরণ করে চলেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব শাহীন কালীগঞ্জ উপজেলার একজন জনপ্রিয় ছাত্রনেতা। তিনি রাজনৈতিক জীবনে একজন আদর্শ ব্যক্তিত্ব এবং একজন আদর্শ নেতার দায়িত্ব পালন করেন। জনাব শাহীন একজন নেতার আদর্শ অনুসরণ করে চলেন। যিনি ১৭ মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এ নেতার আদর্শকে সামনে রেখে জনাব শাহীন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অক্লান্ত পরিশ্রম করেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলে অভিহিত করা।

উত্তর

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। ছয় দফা কর্মসূচির ২য় ও ৩য় দফা বর্ণনা করা হলো— ২য় দফায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্রের অধীনে কেবল দুটি বিষয় থাকবে দেশরক্ষা ও পররাষ্ট্র। সরকারের অবশিষ্ট বিষয়গুলোর প্রদেশসমূহের হাতে ন্যস্ত থাকবে। ৩য় দফায় বলা হয়, দেশের দুই অংশের জন্য দুটি পৃথক তবে সহজে বিনিয়োগযোগ্য মুদ্রা থাকবে। অথবা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার বন্ধের জন্য একটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে দুই অঞ্চলের জন্য একই মুদ্রা ব্যবস্থা থাকবে।

উত্তর

উদ্দীপকের জনাব শাহীন যে নেতার আদর্শ অনুসরণ করে চলেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উদ্দীপকের জনপ্রিয় ছাত্রনেতা জনাব শাহীন রাজনৈতিক জীবনে যে নেতার আদর্শ অনুসরণ করে চলেন তিনি ১৭ মার্চ ১৯২০ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। ১৯৩৯ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার নির্যাতিত মানুষের মুক্তির লক্ষ্যে তিনি বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রণ করেন। তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিভিন্ন অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করে বার বার কারাবরণ করেছেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির সনদ' খ্যাত ছয় দফা পেশ করেন। এই ছয় দফা দাবির প্রতি ভীত হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা করে। ১৯৬৯ সালের গণ আন্দোলনের চাপে পাকিস্তানি সরকার তাঁর বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।

উত্তর

'উদ্দীপকের জনাব শাহীন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেই উক্ত নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথেই হাঁটছেন।'- উক্তিটি যথার্থ। উদ্দীপকের ছাত্রনেতা শাহীনের মাধ্যমে বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুখ্য ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠীর প্রধান শত্রুতে পরিণত হন এবং বহুদিন জেলে আটক থাকেন। তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের পেছনে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। পূৰ পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবির পটভূমিকায় বঙ্গবন্ধুর উত্থাপিত হয় দফা দাবিতে বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং বাঙালি নিজেদের অধিকার সচেতন হয়ে ওঠে। তিনি বাঙালিকে ভালোবাসতেন বলে সকল বাধা, জুলুম, নির্যাতন সহ্য করে ও লক্ষ্যে অবিচল থেকে বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছিলেন। ৬ দফাকে নস্যাৎ করার জন্য পাকিস্তান সরকার ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এর প্রতিবাদে জনসাধারণের তাঁর প্রতিবাদ রূপ নেয় ১৯৬৯- এর গণঅভ্যুত্থানে। ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী টালবাহানা শুরু করে, য বাঙালিদের ক্ষোভে উত্তাল করে তুলে এবং বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন । এরই প্রেক্ষিতে তিনি ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এবং সেখানে পরোক্ষভাবে স্বাধীনতার ডাক দেন। তাঁর এ ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তোলে। পরবর্তীতে ১৯৭১ সালের ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে পাক-হানাদারদের নিকট বন্দি হওয়ার পূর্বেই তিনি স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা প্রদান করেন। বঙ্গবন্ধুর এ ঘোষণায় সাড়া দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, জনাব শাহীন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ভূমিকা রেখেই উক্ত নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথেই হেঁটেছেনৃ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।