উদ্দীপকের মোঃ আবুল হোসেনের সাথে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে কৃষকদের কল্যাণে তার অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মোহাম্মদ আবুল হোসেনের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে যিনি কৃষকদের কল্যাণে প্রভূত অবদান রেখেছিলেন। শেরে বাংলা ছিলেন একজন খাঁটি বাঙালি। তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক কাছ থেকে অবলোকন করেছিলেন। বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলে জমিদারি প্রচার অবসান হয়।মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়।উদ্দীপকের আবুল হোসেন কৃষকদের সমস্যা উপলব্ধি করে তা দূরীকরণের নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। কৃষকদের সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে ও সুযোগ পান। এরূপ বর্ণনায় স্পষ্ট ভাবে শেরে বাংলা এ.কে. ফজলুল হকের স্বরূপ স্পষ্ট হয়ে ওঠে। কৃষকদের কল্যাণে তিনি ছিলেন অগ্রগামী। পরিশেষে বলা যায়, কৃষককুলের নেতা হয়ে কৃষকদের উন্নতি সাধনে তিনি যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা ছিল অতুলনীয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মোঃ আবুল হোসেনের সাথে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর