শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে '?' চিহ্ন দ্বারা যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে রাষ্ট্রভাষা আন্দোলনে তার ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের '?' চিহ্ন দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। রাষ্ট্রভাষা আন্দোলনে তার অবদান অসামান্য। উদ্দীপকের '?' চিহ্নিত স্থান দ্বারা একজন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে যিনি ছাত্র নেতৃত্ব, দীর্ঘদিন কারাবরণ, সম্মোহনী নেতৃত্বের অধিকারী এবং রাষ্ট্রপ্রধান। এরূপ বর্ণনাগুলো স্পষ্টভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে নিয়ে আসে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। সিক্রেট ডকুমেন্টস ইন্টিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্যা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এ দুটো খণ্ডের গোয়েন্দা রিপোর্টে ভাষা আন্দোলনে তার সক্রিয় সম্পৃক্ততা স্পষ্ট হয়ে ওঠে। ১৯৪৮ সালের ২ মার্চ তমুদ্দিন মজলিস ও মুসলিম লীগে যৌথ সভায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আদালতের ভাষা হিসেবে বাংলা ভাষার প্রতিষ্ঠায় তিনি এ সময় একাধিক ভাষণের জোরে দাবী জানান। ১৯৪৭ সালে জিন্নাহর ঘোষণার পর তিনি তাৎক্ষণাৎ প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা আন্দোলন সুসংগঠিত করতে তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখেন। যে কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। ১৯৫২ সালে খাজা নজিমুদ্দিন উর্দু কে রাষ্ট্রভাষা বাংলা করার ঘোষণা দিলে তিনি এবং মহিউদ্দিন আহমদ রাষ্ট্রভাষা বাংলা এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে আমরণ অনশন শুরু করেন, যা ভাষা আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করে। এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে যুক্ত থেকে ভূমিকা পালন করেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে '?' চিহ্ন দ্বারা যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে রাষ্ট্রভ…

Jessore · 2023

উত্তর

মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন নওয়াব আব্দুল লতিফ।

উত্তর

সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা, এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষকথা তা তিনি মনে প্রানে বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন, ভালো সরকার গঠনে স্বশাসিত সরকারের বিকল্প নয়। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্ন দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। রাষ্ট্রভাষা আন্দোলনে তার অবদান অসামান্য। উদ্দীপকের '?' চিহ্নিত স্থান দ্বারা একজন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে যিনি ছাত্র নেতৃত্ব, দীর্ঘদিন কারাবরণ, সম্মোহনী নেতৃত্বের অধিকারী এবং রাষ্ট্রপ্রধান। এরূপ বর্ণনাগুলো স্পষ্টভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে নিয়ে আসে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। সিক্রেট ডকুমেন্টস ইন্টিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্যা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এ দুটো খণ্ডের গোয়েন্দা রিপোর্টে ভাষা আন্দোলনে তার সক্রিয় সম্পৃক্ততা স্পষ্ট হয়ে ওঠে। ১৯৪৮ সালের ২ মার্চ তমুদ্দিন মজলিস ও মুসলিম লীগে যৌথ সভায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আদালতের ভাষা হিসেবে বাংলা ভাষার প্রতিষ্ঠায় তিনি এ সময় একাধিক ভাষণের জোরে দাবী জানান। ১৯৪৭ সালে জিন্নাহর ঘোষণার পর তিনি তাৎক্ষণাৎ প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা আন্দোলন সুসংগঠিত করতে তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখেন। যে কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। ১৯৫২ সালে খাজা নজিমুদ্দিন উর্দু কে রাষ্ট্রভাষা বাংলা করার ঘোষণা দিলে তিনি এবং মহিউদ্দিন আহমদ রাষ্ট্রভাষা বাংলা এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে আমরণ অনশন শুরু করেন, যা ভাষা আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করে। এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে যুক্ত থেকে ভূমিকা পালন করেন।

উত্তর

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্দীপকের মহান নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সর্বাধিক। স্বাধীন-বাংলাদেশ সৃষ্টিতে উল্লেখিত নেতার অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। যিনি তার ভূমিকার জন্যই স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতীর পিতা হিসেবে মর্যাদা লাভ করেছেন। তিনি ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলনে বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উপস্থাপন করেন। ১৯৬৬ সাল থেকে শেখ মুজিব পূর্ববাংলার জাতির নেতা হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৬৮ সালের ১৯ জানুয়ারি প্রায় পৌনে দুই বছর কারাবাস শেষে মুক্তি হয়ে বের হতেই আইয়ুব সরকার শেখ মুজিব ও আরও ৩৪ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ১৯৬৮ দায়ের করে। প্রধান আসামি শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি এক দীর্ঘ জবানবন্দিতে তার সংগ্রামী নিয়মতান্ত্রিক রাজনীতি পূর্ব বাংলার প্রতি শাসক গোষ্ঠীর উপেক্ষা, শোষণ, বাঞ্ছনা ও অপশনের বিষয়ে নিজের ও তার দলের দৃষ্টিভঙ্গি বিবেচনায় আনেন। এরপর ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যয়ময় ভাষণ ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদান বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অংশ। বঙ্গবন্ধুর সমগ্র জীবন রাজনীতিতে জড়িয়ে ছিল। তাই বলা যায়, স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।