জনাব 'ক'- এর কর্মকাণ্ড কেবলই কৃষক স্বার্থে সীমাবদ্ধ ছিল না বরং তা আরও বিস্তৃত ছিল - মতামত দাও।
উত্তর: জনাব 'ক' এর সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। তার কর্মকাণ্ড সুযোগ কৃষক স্বার্থ সীমাবদ্ধ ছিল না বরং তা আরো বিস্তৃত ছিল- মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের জনাব 'ক'- এর জন্য বরিশাল জেলায় যিনি কৃষক কুলের অর্থনৈতিক মুক্তির জন্য ঋণ- সালিশি বোর্ড, কৃষক শ্রমিক -পার্টি গঠন ও জমিদারির প্রথা উচ্ছেদ করেন। এর বর্ণনা শেরে বাংলা এ. কে ফজলুল হককে আমাদের সামনে উপস্থাপন করেন। বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ.কে. ফজলুল হক তার কর্মকাণ্ডকে শুধু কৃষকদের স্বার্থ সংরক্ষণ এর মধ্যে সীমাবদ্ধ রাখিনি বরং রাজনীতি, শিক্ষা সহ আরো অনেক বিষয়ে তার ভূমিকা ও গৃহীত পদক্ষেপসমূহ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশের মুসলমান সম্প্রদায়ের মধ্যে ইংরেজি শিক্ষার ভীতি দূর করেন এবং ১৯১২ সালে মুসলিম শিক্ষা সমিতি গঠনের মাধ্যমে তাদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটান। ১৯০৬ সালে সর্বভারতীয় আন্দোলনের মাধ্যমে ভারতীয় জনগোষ্ঠীকে ইংরেজি শিক্ষায় দীক্ষিত হওয়ার পথকে শুগম করেন। পূর্ব বাংলার জনগণের শিক্ষার পথকে উন্মুক্ত করতে শিক্ষা পরিকল্পনা পেশ করেন। এছাড়াও বাঙালি জাতির রাজনৈতিক অধিকার সুরক্ষায় তার অবদান অনস্বীকার্য। লাহোর প্রস্তাব, যুক্তফ্রন্ট নির্বাচন, হিন্দু মুসলিম স্বার্থের সমন্বয়, বাঙ্গালীদের ঐক্যবদ্ধ করার প্রভৃতি পদক্ষেপ তাকে ইতিহাসে নায়ক হিসেবে পরিচিতি দিয়েছে। বাঙালির জাতির মুক্তির অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হক বেঁচে আছেন তার কর্মের মাধ্যমেই।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব 'ক'- এর কর্মকাণ্ড কেবলই কৃষক স্বার্থে সীমাবদ্ধ ছিল না বরং তা আ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর