উদ্দীপকে বর্ণিত নেতা ব্রিটিশ বিরোধী চেতনা বিকাশে সাধারণ মানুষের মধ্যে কী প্রভাব ফেলেছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতা তথা শহিদ তিতুমীর ব্রিটিশ বিরোধী চেতনা বিকাশে সাধারণ মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। উদ্দীপকে বলা হয়েছে, সৎ ও সাহসী ব্যক্তি জনাব আকমল অত্যাচারী জমিদার ও মহাজনদের হাত থেকে জনগণকে রক্ষার জন্য একটি বাহিনী গড়ে তোলেন। তাদের প্রশিক্ষণের জন্য একটি দুর্গ প্রতিষ্ঠা করেন। এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা শহিদ তিতুমীরকে ইঙ্গিত করা হয়েছে। জমিদার, নীলকর ও ইংরেজদের নিপীড়ন ও অত্যাচার থেকে রক্ষার জন্য তিনি এদেশের সাধারণ মানুষকে সংগঠিত করেন। শোষকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেন। এজন্য তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমীরের কৃষক আন্দোলন ও বারাসাত বিদ্রোহ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ। এই গণবিদ্রোহের দ্বারা তিনি প্রমাণ করেন যে, রক্তদান ব্যতীত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তিতুমীরের পরিচালিত গণবিদ্রোহ ছিল শোষক জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষক-শ্রমিক শ্রেণির মুক্তির লড়াই। তাঁর বাঁশের কেল্লা ছিল ঔপনিবেশিক শাসকের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক বিদ্রোহীর অদম্য প্রতিবাদের প্রতীক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিতুমীরের পরাজয় ছিল অবশ্যম্ভাবী। তার বিদ্রোহ ও স্বাধীনতা আন্দোলন আপাতদৃষ্টিতে ব্যর্থ হয়েছিল। কিন্তু গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে যে, তার সংগ্রাম ও রক্তদান ব্যর্থ হয়নি। জমিদার, নীলকর বণিক ও ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তিতুমীরের সংগ্রাম পরবর্তীকালের সকল আন্দোলনের প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতা ব্রিটিশ বিরোধী চেতনা বিকাশে সাধারণ মানুষের মধ্…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর