শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে (?) স্থানের ব্যক্তি বাংলা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কী ভূমিকা রেখেছিলেন? বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের প্রশ্নবোধক (?) স্থানের ব্যক্তি অর্থাৎ শেরে বাংলা এ. কে. ফজলুল হক বাংলার শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রাখেন। উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো শেরে বাংলা এ.কে. ফজলুল হকের রাজনৈতিক অবদানকে ইঙ্গিত করে। তিনি পূর্ব বাংলা তথা বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাবিস্তারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেরে বাংলা এ.কে. ফজলুল হক বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা এবং জ্ঞান-বিজ্ঞানে উন্নতি না করতে পারলে বাংলার জনগণের উন্নতি সম্ভব হবে না। তাই তিনি ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এ সম্মেলনে তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষার ওপর গুরুত্ব দেন। বাংলার জনগণের মধ্যে শিক্ষাবিস্তারে শেরে বাংলা এ. কে. ফজলুল হক অনবদ্য ভূমিকা পালন করে গেছেন। ১৯১২ সালে তিনি কলকাতায় 'মুসলিম শিক্ষা সমিতি' গঠন করেন। গরিব ও মেধাবী ছাত্রদের জন্য তিনি যথাসাধ্য অর্থ সাহায্য করতেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা দপ্তরের কার্যাবলি নিজ দায়িত্বে দেখাশোনা করেন। তিনি 'মুসলিম এডুকেশন ফান্ড' এবং কলকাতায় ইসলামিয়া কলেজ' প্রতিষ্ঠা করেন। কলকাতায় 'লেডি ব্রাবোর্ন কলেজ', ১৯৪০ সালে বরিশালের চাখারে 'ফজলুল হক কলেজ, ঢাকায় ইডেন মহিলা মহাবিদ্যালয়' ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের 'ফজলুল হক হল' প্রভৃতিও তার উল্লেখযোগ্য অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে (?) স্থানের ব্যক্তি বাংলা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কী ভূম…

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

উত্তর

ফরায়েজি আন্দোলন বলতে হাজী শরীয়তউল্লাহ কর্তৃক পরিচালিত ফরজভিত্তিক আন্দোলনকে বোঝায়। ১৮১৮ সালে হাজী শরীয়তউল্লাহ মক্কা থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেখলেন মুসলমানরা নানা প্রকার কুসংস্কারে লিপ্ত। তারা কবরপূজা, পিরপূজা, ওরস ও মানত করে পরিত্রাণ পাবে বলে মনে করত। এ অবস্থা দেখে হাজী শরীয়তউল্লাহ ধর্মীয় সংস্কার আন্দোলনের ডাক দেন । এতে ইসলাম ধর্মের পাঁচটি ফরজ পালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। এই আন্দোলনই ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের প্রশ্নবোধক (?) স্থানের ব্যক্তি অর্থাৎ শেরে বাংলা এ. কে. ফজলুল হক বাংলার শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রাখেন। উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো শেরে বাংলা এ.কে. ফজলুল হকের রাজনৈতিক অবদানকে ইঙ্গিত করে। তিনি পূর্ব বাংলা তথা বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাবিস্তারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেরে বাংলা এ.কে. ফজলুল হক বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা এবং জ্ঞান-বিজ্ঞানে উন্নতি না করতে পারলে বাংলার জনগণের উন্নতি সম্ভব হবে না। তাই তিনি ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এ সম্মেলনে তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষার ওপর গুরুত্ব দেন। বাংলার জনগণের মধ্যে শিক্ষাবিস্তারে শেরে বাংলা এ. কে. ফজলুল হক অনবদ্য ভূমিকা পালন করে গেছেন। ১৯১২ সালে তিনি কলকাতায় 'মুসলিম শিক্ষা সমিতি' গঠন করেন। গরিব ও মেধাবী ছাত্রদের জন্য তিনি যথাসাধ্য অর্থ সাহায্য করতেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা দপ্তরের কার্যাবলি নিজ দায়িত্বে দেখাশোনা করেন। তিনি 'মুসলিম এডুকেশন ফান্ড' এবং কলকাতায় ইসলামিয়া কলেজ' প্রতিষ্ঠা করেন। কলকাতায় 'লেডি ব্রাবোর্ন কলেজ', ১৯৪০ সালে বরিশালের চাখারে 'ফজলুল হক কলেজ, ঢাকায় ইডেন মহিলা মহাবিদ্যালয়' ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের 'ফজলুল হক হল' প্রভৃতিও তার উল্লেখযোগ্য অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য।

উত্তর

বাঙালির সামগ্রিক স্বাধিকার ও মুক্তির ক্ষেত্রে তার তথা শেরে বাংলা এ.কে. ফজলুল হকের অবদান চিরস্মরণীয়। ভারতে ব্রিটিশ শাসনের শেষদিকে হিন্দু-মুসলমান সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটে জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪০ সালের ২৩ মার্চ ভারতীয় মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে লাহোর প্রস্তাব গ্রহণ করা হয়। লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। পাকিস্তান সৃষ্টির ফলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক দাঙ্গা এবং হিন্দু-মুসলিম রাজনৈতিক মতবিরোধের অবসান ঘটে। এ প্রস্তাবের প্রেক্ষিতে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান নামক মুসলিম রাষ্ট্রটির সৃষ্টি হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পরও লাহোর প্রস্তাবের প্রাসঙ্গিকতা অব্যাহত থাকে। পূর্ব বাংলার জনগণের স্বাধিকারের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার পেছনে এ প্রস্তাবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের ধারা লক্ষ করলে দেখা যায়, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ২১ দফা দাবি, ১৯৬৬ সালে আওয়ামী লীগের ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ইত্যাদি সবকিছুর পেছনেই লাহোর প্রস্তাবে গৃহীত প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিষয়টির অনুপ্রেরণা ছিল। এ প্রস্তাবের ভিত্তিতেই পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানি শাসকদের কাছে স্বায়ত্তশাসন দাবি করে। এ দাবি পরবর্তী সময়ে শক্তিশালী স্বাধিকার আন্দোলনে রূপ নেয়, যা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করে। আলোচনা শেষে বলা যায়, বাঙালির সামগ্রিক স্বাধিকার ও মুক্তির ক্ষেত্রে শেরে বাংলা এ.কে. ফজলুল হকের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার লাহোর প্রস্তাবের স্বায়ত্তশাসন বাঙালির মুক্তিকে ত্বরান্বিত করেছে। তার নেতৃত্বে যুক্তফ্রন্টের বিজয় বাঙালিকে স্বাধীনতার দিকে ধাবিত করেছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।