অন্যায়-অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্দীপকে উল্লেখিত নেতা ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর-বিশ্লেষণ কর।
উত্তর: অন্যায় অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্দীপকে উল্লিখিত নেতা অর্থাৎ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর - মন্তব্যটি যথার্থ। মাওলানা ভাসানী ছিলেন একজন সংগ্রামী ব্যক্তিত্ব। তার রাজনীতির মূলত দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত, মেহনতি মানুষ ও কৃষককুলের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা কে কেন্দ্র করে আবর্তিত ছিল। তার সংগ্রাম ছিল সকল প্রকার অন্যায়, অবিচার, শোষণ ও বাঞ্চনার বিরুদ্ধে। এ কারণে তিনি গণমানুষের অন্তরে অত্যন্ত গভীরভাবে সাড়া জাগাতে সক্ষম হন। সকল প্রকার আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ঘোরতর বিরোধী ছিলেন মাওলানা ভাসানী। বাঙালির জনগণের অধিকার ও স্বশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন আপসহীন ও নিবেদিতপ্রাণ। তিনি কৃষক - মজুরদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ভারত কর্তৃক গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে পানির যে সংকট দেখা দেয় এবং যেভাবে মরুকরণ প্রক্রিয়া শুরু হয় তার বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়ে ওঠেন। মাওলানা ভাসানী ১৯৭৬ সালে ১৯ মাইল দীর্ঘ লংমার্চ -এ নেতৃত্ব দেন। উপরিয়ক্ত আলোচনার পরিশেষে বলা যায়, মাওলানা ভাসানী ছিলেন অন্যায়, অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আপসহীন ও বলিষ্ঠ কণ্ঠস্বর।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
অন্যায়-অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্দীপকে উল্লেখিত নেতা ছিলে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর