শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। শেরে বাংলা এ. কে ফজলুল হক ছিলেন বাংলা তথা অবিভক্ত বাংলার এক মহান রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন সুকৌশলী ও ত্যাগী নেতা। একই সাথে তার মাঝে কঠিনতা ও কোমলতার সংমিশ্রণ ঘটেছিল। অসাম্প্রদায়িক এ নেতা আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে বিশেষ করে কৃষককুলের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। এসব অবদানের কারণে তিনি এদেশের মানুষের মাঝে মহান নেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। উদ্দীপকে আহনাফ একজন মানবতাবাদী ও অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। তিনি বিশ্বাস করেন, কৃষকদের উন্নতির ওপর দেশের উন্নতি নির্ভরশীল। তাই তিনি কৃষকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার রাজনীতির মূল লক্ষ্য সকলের জন্য দুবেলা ন্যূনতম খাবার নিশ্চিত করা। উদ্দীপকের এরূপ ঘটনা মহান রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ.কে ফজলুল হকের সাদৃশ্য পাওয়া যায়। কারণ তিনি রাজনীতির পাশাপাশি এদেশের কৃষক সমাজের উন্নতির জন্য ভূমিকা রাখেন।অবহেলিত কৃষক সমাজের উন্নতির জন্য তিনি নিখিল বঙ্গপ্রজা সমিতি গঠন করেন।কৃষিঋণ আইন, ঋণ সালিশি বোর্ড গঠন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন তারই অক্লান্ত প্রচেষ্টার ফল। তার এদেশের সাধারণ মানুষের জন্য ডালভাত কর্মসূচি সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি?…

উদ্দীপক

আহনাফ একজন মানবতাবাদী ও অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। তিনি বিশ্বাস করেন, কৃষকদের উন্নতির ওপর দেশের উন্নতি নির্ভরশীল। তাই তিনি কৃষকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার রাজনীতির মূল লক্ষ্য সকলের জন্য দুবেলা ন্যূনতম খাবার নিশ্চিত করা।

Dhaka · 2023

উত্তর

বেঙ্গল প্যাক্ট হলো হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ব্যবধান দূর করে পারস্পারিক সম্প্রীতি তৈরির জন্য ১৯২৩ সালে সম্পাদিত ঐতিহাসিক চুক্তি।

উত্তর

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা এ.কে ফজলুল হক যে প্রস্তাব উপস্থাপন করেন, সে প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে খ্যাত। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। শেরে বাংলা এ. কে ফজলুল হক ছিলেন বাংলা তথা অবিভক্ত বাংলার এক মহান রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন সুকৌশলী ও ত্যাগী নেতা। একই সাথে তার মাঝে কঠিনতা ও কোমলতার সংমিশ্রণ ঘটেছিল। অসাম্প্রদায়িক এ নেতা আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে বিশেষ করে কৃষককুলের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। এসব অবদানের কারণে তিনি এদেশের মানুষের মাঝে মহান নেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। উদ্দীপকে আহনাফ একজন মানবতাবাদী ও অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। তিনি বিশ্বাস করেন, কৃষকদের উন্নতির ওপর দেশের উন্নতি নির্ভরশীল। তাই তিনি কৃষকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার রাজনীতির মূল লক্ষ্য সকলের জন্য দুবেলা ন্যূনতম খাবার নিশ্চিত করা। উদ্দীপকের এরূপ ঘটনা মহান রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ.কে ফজলুল হকের সাদৃশ্য পাওয়া যায়। কারণ তিনি রাজনীতির পাশাপাশি এদেশের কৃষক সমাজের উন্নতির জন্য ভূমিকা রাখেন।অবহেলিত কৃষক সমাজের উন্নতির জন্য তিনি নিখিল বঙ্গপ্রজা সমিতি গঠন করেন।কৃষিঋণ আইন, ঋণ সালিশি বোর্ড গঠন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন তারই অক্লান্ত প্রচেষ্টার ফল। তার এদেশের সাধারণ মানুষের জন্য ডালভাত কর্মসূচি সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতা তথা শেরে বাংলা এ. কে ফজলুল হক কৃষকদের কল্যাণে নানা রকম অবদান রেখেছেন। বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলে জমিদারি প্রচার অবসান হয়।মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সুন্দর কল্যাণে শেরে বাংলা এ. কে ফজলুল হকের অবদান অবিস্মরণীয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।