উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত মহান নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা একসাথে গাঁথা- বক্তব্যটি যথার্থ। বাংলাদেশর স্বাধীনতা অর্জন কোনো একদিনে ফসল নয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসকদের যাঁতাকালে পিষ্ট হতে থাকে। বাঙালির জনগণ সকল ক্ষেত্রেই তাদের অধিকার হতে বঞ্চিত হতে থাকে। মূলত বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালে ৬ দফা আন্দোলন,৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন দেশের সৃষ্টি। আর এই সুদীর্ঘ ইতিহাসকে সম্মোহনী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে যিনি সমৃদ্ধ করেছেন তিনি হলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। তৎকালীন নিপীড়িত বাঙ্গালীদেরকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার সুফল সম্পর্কে সচেতন করতে শেখ মুজিবুর রহমানের অবদান লিখে ভাষায় প্রকাশ সম্ভব নয়। বাংলাদেশ ও বাঙালির জাতির অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে তাকে একাধিকবার কারাবরণও করতে হয়। একটি পরাধীন রাষ্ট্রেকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তর করার জন্য প্রয়োজন সাহস, যোগ্যতা, সুকৌশলী কূটনীতিক দক্ষতা এবং সম্মোহনী ক্ষমতা। এসবই বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডে ফুটে ওঠে এবং তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং উদ্বুদ্ধ করতে পুরোপুরি সক্ষম হন। তার সম্মোহনী নেতৃত্বের ফলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের অভ্যুতায় ঘটে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর