কৃষকের কল্যাণে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি কি ভূমিকা রেখেছিলেন? আলোচনা কর।
উত্তর: কৃষকের কল্যাণে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি অর্থাৎ শেরেবাংলা এ. কে. ফজলুল হকের ভূমিকা ব্যাপক। শেরে বাংলা ছিলেন একজন খাঁটি বাঙালি। তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার অনেক কাছ থেকে অবলোকন করেছিলেন । তাদের ভাগ্যোন্নয়নে বিশেষ করে কৃষককুলের রক্ষা করতে তিনি রাজনীতিতে যোগদান করেন। তাদের স্বার্থ রক্ষার গঠন করেন কৃষক-প্রজা পার্টি। শেরে বাংলা এ. কে ফজলুল হকের রাজনৈতিক শক্তির উৎস ছিল এদেশের কৃষক সমাজ। কৃষক দরদী এ জননেতা দূর দৃষ্টি দিয়ে অনুভবকরতে পেরেছিলেন যে, বাংলাদেশ এবং বাঙালির উন্নতি নির্ভর করে অর্থনৈতিক উন্নতি তথা কৃষক সমাজের ভাগ্যের উন্নতির ওপর। অবহেলিত কৃষকদেরকে উন্নতির জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। কৃষকদের কল্যাণে তিনি ১৯১৩ সালের৪ এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে 'কৃষি ঋণ' আইন পাশ করে বাংলার অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের শোষণ থেকে রক্ষা করেন। অবহেলিত ও অশিক্ষিত কৃষকদের রাজনৈতিক দিক থেকে সচেতন করে তোলার জন্য তিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধে কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। শেরে বাংলা কৃষকদের ভালোবাসতেন বলেই ১৯২৯ সালে তার নেতৃত্বে সংঘটিত দলের নামকরণ করা হয় নিখিল 'বঙ্গপ্রজা সমিতি '। তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ঋণ-সালিসি বোর্ড গঠন করে কৃষকদের ঋণ ভার লাঘব করার চেষ্টা করেন। এছাড়া ১৯৩৮ সালে তারই উদ্যোগে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় এবং এর ফলে জমির উপর প্রজার অধিকার প্রতিষ্ঠিত হয়। আলোচনার পরিশেষে বলা যায়, কৃষকদের কল্যাণে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান অতুলনীয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
কৃষকের কল্যাণে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি কি ভূমিকা রেখেছিলেন? আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর