উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনে সাদৃশ্য আছে কী? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনের সাথে মিল রয়েছে। ১৯৭০ সালের নির্বাচন পূর্ব বাংলার জনতার বিজয়ের নির্বাচন। এ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরি করে। ১৯৭০ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ ও পিপলস পার্টিসহ আরো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ১৯৭০ সালের এ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সর্বমোট ১৬৭ টি আসন লাভ করে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ২৯৮টি আসল লাভ করে। অপরপক্ষে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি ৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগের এ জয়ে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়ে এবং বাঙ্গালীদের হাতে শাসন ক্ষমতা ছেড়ে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ ষড়যন্ত্র স্বরূপ তারা ১৯৭১ সালের ২৫ মার্চ এদেশের সাধারণ জনগণের ওপর হত্যাযজ্ঞ চালায়। এই প্রেক্ষিতে বিজয়ী দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। উদ্দীপকে দেখা যায় , 'X [গণিত] রাষ্ট্রের স্বাধীনতার দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়যুক্ত করে। কিন্তু রাষ্ট্রপতিসহ প্রভাবশালী নেতৃবৃন্দ নির্বাচনী ফলাফল না মেনে চক্রান্ত শুরু করে। স্পষ্টত,'X [গণিত] রাষ্ট্রের নির্বাচনটি সময়, ফলাফল ও ফলাফল পরবর্তী প্রভাব পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সাথে অভিন্ন সূত্রে গাঁথা। আর তাই বলা যায়, উদ্দীপকের সাথে আমার পঠিত যে নির্বাচনটি সাদৃশ্য রয়েছে তা হলো ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনে সাদৃশ্য আছে কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর